ঢাকা ০৫:৩২ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

নির্বাচন সুষ্ঠু করতে আমরা সম্পূর্ণ প্রস্তুত রয়েছি : র‌্যাব মহাপরিচালক

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:১৮:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ নভেম্বর ২০১৮
  • ৩৩৬ বার

হাওর বার্তা ডেস্কঃ নির্বাচন কমিশনের সব ধরনের অনুশাসন, নির্দেশনা মেনে কমিশনকে সহায়তার মাধ্যমে দেশে শান্তিপূর্ণ ও সুষ্ঠু উৎসব মুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠানের জন্য র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র‌্যাব) সম্পূর্ণ প্রস্তুত আছে বলে জানিয়েছেন র‌্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ।

সোমবার গাজীপুরের পোড়াবাড়িতে র‌্যাব ট্রেনিং স্কুলের ভবন ও র‌্যাব-১ এর পোড়াবাড়ি স্থায়ী ক্যাম্পের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন ব্যাব মহাপরিচালক।

বেনজীর আহমেদ বলেন, নির্বাচনকালীন আমাদের দায়িত্ব হচ্ছে সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচন কমিশনকে সহায়তা করা। সে লক্ষ্যে আমরা সম্পূর্ণ প্রস্তুত রয়েছি। নির্বাচন কমিশনে যোগাযোগ রয়েছে, কমিশন থেকে সময় সময় যে সমস্ত অনুশাসন দেওয়া হবে, সেগুলো পূর্ণ মাত্রায় প্রতিপালন করা হবে।

র‌্যাব মহাপরিচালক আরও বলেন, আমাদের উদ্দেশ্য একটাই, নির্বাচন কমিশনকে সহায়তার মাধ্যমে একটি শান্তিপূর্ণ, উৎসব মুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠান করা। সে লক্ষ্যে আমাদের র‌্যাব ফোর্সেস প্রস্তুত রয়েছে।

পরে র‌্যাবের মহাপরিচালক বেনজির আহমেদ ক্যাম্পে একটি গাছের চারা রোপন করেন এবং ফিতা কেটে ট্রেনিং স্কুল ভবনের উদ্বোধন করেন। এ সময় তার সঙ্গে গাজীপুর মেট্টোপলিটন পুলিশ কমিশনার ওয়াই এম বেলালুর রহমান, গাজীপুর সিটি করপোরেশনের মেয়র জাহাঙ্গীর আলম,পুলিশ সুপার সামসুন্নার উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

নির্বাচন সুষ্ঠু করতে আমরা সম্পূর্ণ প্রস্তুত রয়েছি : র‌্যাব মহাপরিচালক

আপডেট টাইম : ০৯:১৮:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ নভেম্বর ২০১৮