ঢাকা ০৫:২২ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

জাতীয় নির্বাচন ৭ দিন পিছিয়ে ৩০ ডিসেম্বর

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:৫২:৪০ অপরাহ্ন, সোমবার, ১২ নভেম্বর ২০১৮
  • ৩৬৪ বার

হাওর বার্তা ডেস্কঃ প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা বলেছেন, সব রাজনৈতিক দলের সিদ্ধান্তের প্রেক্ষিতে জাতীয় সংসদ নির্বাচনের তফসিল পুনরায় ঘোষণা করা হবে। পুন: ঘোষণা অনুযায়ী সংসদ নির্বাচনের ভোট গ্রহণ ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত হবে এবং মনোনয়ন দাখিলের শেষ দিন ২৮ নভেম্বর নির্ধারণ করা হয়েছে। তবে তফসিল পুন:ঘোষণা করা হবে কাল (মঙ্গলবার)। সোমবার ১১ নভেম্বর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ইলেকট্রোনিক ভোটিং মেশিন (ইভিএম) প্রদর্শনী মেলার উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

গত ৮ নভেম্বর ঘোষিত তফসিলে সিইসি জানিয়েছিলেন, নির্বাচন ২৩ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। কিন্তু নির্বাচনে যাওয়া-না যাওয়া নিয়ে সিদ্ধান্তহীনতার পর রোববার (১১ নভেম্বর) বিএনপিসহ জাতীয় ঐক্যফ্রন্ট সংবাদ সম্মেলন করে জানায়, তারা ভোটে যাচ্ছে, তবে এক্ষেত্রে তারা এক মাস ভোট পেছানোর দাবি জানায়। আগের তফসিল অনুযায়ী, মনোননয়নপত্র জমার সময় ছিল ১৯ নভেম্বর, বাছাই ২২ নভেম্বর আর প্রার্থিতা প্রত্যাহারের তারিখ বেধে দেওয়া হয় ২৯ নভেম্বর।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

জাতীয় নির্বাচন ৭ দিন পিছিয়ে ৩০ ডিসেম্বর

আপডেট টাইম : ০৩:৫২:৪০ অপরাহ্ন, সোমবার, ১২ নভেম্বর ২০১৮