ঢাকা ০৫:১৪ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বাদাম সংকটের অভিযোগে কৃষিমন্ত্রী এবং বাণিজ্যমন্ত্রীকে বহিষ্কার

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:০৬:১৫ অপরাহ্ন, রবিবার, ১১ নভেম্বর ২০১৮
  • ৪২৫ বার

হাওর বার্তা ডেস্কঃ বাদাম সংকটের জেরে তানজানিয়ায় কৃষিমন্ত্রী এবং বাণিজ্যমন্ত্রীকে বহিষ্কার করেছেন প্রেসিডেন্ট জন মাগুফুলি।

একইসঙ্গে কৃষকদের থেকে ন্যায্য মূল্যে বাদাম না কিনলে প্রয়োজনে সেনাবাহিনী মোতায়েন করার ঘোষণা দিয়েছেন তিনি।

তানজানিয়ার প্রধান রপ্তানি দ্রব্য কাজুবাদাম। বাদাম থেকেই সর্বাধিক পরিমাণে বৈদেশিক মুদ্রা আয় হয় দেশটির। তাই এ সংকট মোকাবেলায় প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নিতে প্রস্তুত তিনি।

জানা যায়, দেশটির ব্যবসায়ীরা যে দামে কৃষকদের থেকে কাজুবাদাম কিনতে চাচ্ছে, তা ন্যায্য মূল্যের চেয়ে অনেক কম। তাই সরকার একটি মূল্যও নির্ধারণ করে দিয়েছে এবং এই দামেই বাদাম কেনার নির্দেশনা দিয়েছে।

সোমবারের মধ্যে বাদাম বিক্রি না হলে সরকার সেনাবাহিনীর ট্রাক পাঠিয়ে সকল খাদ্যশস্য নিয়ে নেবে।

দেশটির কৃষকরা প্রায় সপ্তাহখানেক থেকে অভিযোগ করে আসছে ব্যবসায়ীরা ন্যায্য মূল্যের চেয়ে খুব অল্প দামে তাদের ক্ষেতের বাদাম বিক্রি করতে বাধ্য করছেন। ফলে তারা ব্যাপক আর্থিক ক্ষতির মুখোমুখি হতে যাচ্ছেন।

এর পরিপ্রেক্ষিতে শনিবার প্রেসিডেন্ট ব্যবসায়ীদের প্রতি কেজি বাদাম ১.৩ ডলার ( ১০৪ টাকা) দরে কেনার নির্দেশ দেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

বাদাম সংকটের অভিযোগে কৃষিমন্ত্রী এবং বাণিজ্যমন্ত্রীকে বহিষ্কার

আপডেট টাইম : ০৫:০৬:১৫ অপরাহ্ন, রবিবার, ১১ নভেম্বর ২০১৮