ঢাকা ০৫:০৬ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

১৮ নভেম্বর ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত মিলার

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:০৭:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ১১ নভেম্বর ২০১৮
  • ৩৩৫ বার

হাওর বার্তা ডেস্কঃ প্রায় চার বছর দায়িত্ব পালন শেষে গত ২ নভেম্বর বাংলাদেশ ছাড়েন মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট। তবে এখনো বাংলাদেশে আসেননি তার উত্তরসূরী, নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার।

আগামী ১৮ নভেম্বর তিনি ঢাকায় পৌঁছবেন বলে জানিয়েছে কূটনৈতিক সূত্র। বাংলাদেশের আসার পরে রাষ্ট্রপতি আবদুল হামিদের কাছে পরিচয়পত্র পেশ করবেন তিনি। এর আগে আর্ল রবার্ট মিলারকে বাংলাদেশে যুক্তরাষ্ট্রের পরবর্তী রাষ্ট্রদূত নিয়োগের কথা গত ১৮ জুলাই এক বিবৃতিতে ঘোষণা করে হোয়াইট হাউস।

তিনি সর্বশেষ বতসোয়ানায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন। আর্ল রবার্ট মিলার ১৯৮৭ সালে মার্কিন পররাষ্ট্র দফতরে যোগ দেন।

২০১১ থেকে ২০১৪ সাল পর্যন্ত দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে যুক্তরাষ্ট্রের কনসাল জেনারেলের দায়িত্ব পালন করেন। এ ছাড়া নয়াদিল্লি, বাগদাদ ও জাকার্তায় মার্কিন দূতাবাসে আঞ্চলিক নিরাপত্তা কর্মকর্তা হিসেবেও কাজ করেন তিনি।

আর্ল রবার্ট মিলা মিশিগান বিশ্ববিদ্যালয় ও ইউনাইটেড স্টেটস মেরিন কপস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

১৮ নভেম্বর ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত মিলার

আপডেট টাইম : ১০:০৭:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ১১ নভেম্বর ২০১৮