ঢাকা ০৪:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

স্মার্ট কার্ড বিতরণে ৩০ লাখ ৬৩ হাজার টাকা রাজস্ব আদায়

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:২৮:৫৮ অপরাহ্ন, শনিবার, ১০ নভেম্বর ২০১৮
  • ৪৪১ বার

হাওর বার্তা ডেস্কঃ কুড়িগ্রামের উলিপুরে জাতীয় পরিচয়পত্রের স্মার্ট কার্ড বিতরণে ৩০ লাখ ৬৩ হাজার ২৭৫ টাকা রাজস্ব আদায় করেছে উপজেলা নির্বাচন অফিস।

অফিস সূত্রে জানা গেছে, চলতি বছর সারাদেশের ন্যায় জেলার উলিপুর উপজেলার ১টি পৌরসভাসহ ১৩ টি ইউনিয়নে গত ১৬ এপ্রিল থেকে ৩১ অক্টোবর পর্যন্ত প্রায় ২ লাখ ৪৭ হাজার ৬৭২ জনের মাঝে এসব স্মার্ট কার্ড বিতরণ করা হয়েছে যা শতকরা হিসেবে ৮৭ ভাগ। উপজেলার মোট ২ লাখ ৮৫ হাজার ৬৯৯ জন স্মার্ট কার্ড ধারির মধ্যে ৩৮ হাজার ২৭ জন স্মার্ট কার্ডধারী অনুপস্থিত ছিলেন।

কার্ডধারিদের সুবিধার্থে প্রতিটি ওয়ার্ডে বুথ নির্মান করে বিতরণ করা হলেও বাকি স্মার্টকার্ড গ্রহণকারি না আসায় তাদের মাঝে বিতরণ করা সম্ভব হয়নি। পরবর্তিতে তাদের মাঝে এসব স্মার্ট কার্ড বিতরণ করা হবে।

উপজেলা নির্বাচন কর্মকর্তা এমদাদুল হক জানান, স্মার্ট কার্ড সংশোধনী বাবদ ২৫ লাখ ৮০ হাজার ও হারানো সহ অন্যান্য ক্ষেত্রে ৪ লাখ ৮৩ হাজার ২৭৫ টাকাসহ মোট ৩০ লাখ ৬৩ হাজার ২৭৫ টাকা রাজস্ব আদায় করে সরকারী কোষাগারে জমা প্রদান করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

স্মার্ট কার্ড বিতরণে ৩০ লাখ ৬৩ হাজার টাকা রাজস্ব আদায়

আপডেট টাইম : ০৪:২৮:৫৮ অপরাহ্ন, শনিবার, ১০ নভেম্বর ২০১৮