ঢাকা ০৪:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

দেশের সেবায় জনগণের কল্যাণে কাজ করতে হবে : আইজিপি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:৫৮:৪৪ অপরাহ্ন, শনিবার, ১০ নভেম্বর ২০১৮
  • ৪০৬ বার

হাওর বার্তা ডেস্কঃ মহাপুলিশ পরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেছেন, লোভ-লালসা, স্বজনপ্রীতি ও সকল বাধা-বিপত্তি মোকাবিলা করে দেশের সেবায় জনগণের কল্যাণে কাজ করতে হবে। শনিবার সকালে বাংলাদেশ পুলিশ একাডেমী সারদায় ২৫তম শিক্ষানবিশ ৬৬৫ জন সার্জেন্টদের ১ বছর মেয়াদী মৌলিক প্রশিক্ষণ শেষে সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

জাবেদ পাটোয়ারী বলেন, মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদের বিষয়ে জিরো টলারেন্স নীতি অনুসরণ করতে হবে। কোনোভাবে এসব কিছু বরদাস্ত করা হবে না।

তিনি বলেন, জনগণের জানমাল রক্ষার লক্ষ্যে অপরাধ নিয়ন্ত্রণ ও উদঘাটন করা পুলিশের অন্যতম প্রধান দায়িত্ব।

আইজপি বলেন, সড়কে সুশৃঙ্খলা আর মানুষের জীবনের নিরাপত্তার জন্য ট্রাফিক আইন অনুযায়ী মানুষের কাছে যেতে হবে। পথচারী, শিশু ও বৃদ্ধের রাস্তা পারাপারে যথেষ্ট গুরুত্ব দিয়ে ন্যায়, নিষ্ঠা ও সততার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।

এর আগে আইজিপি প্যারেড মাঠ পরিদর্শন, অভিবাদন গ্রহণ করেন। এরপর বিভিন্ন বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারীদের হাতে পদক তুলে দেন।

এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ পুলিশ একাডেমীর প্রিন্সিপাল মোহাম্মদ নাজিবুর রহমান এনডিসি, ভাইস প্রিন্সিপাল আবদুল্লাহ আল মাহমুদ বিপিএম, অতিরিক্ত ডিআইজি বাসুদেব বণিকসহ পুলিশের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

দেশের সেবায় জনগণের কল্যাণে কাজ করতে হবে : আইজিপি

আপডেট টাইম : ০৩:৫৮:৪৪ অপরাহ্ন, শনিবার, ১০ নভেম্বর ২০১৮