ঢাকা ০৪:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

৩০০টি সংসদীয় আসনে ৬৬ জন রিটার্নিং কর্মকর্তা নিয়োগ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:৫৮:০৯ অপরাহ্ন, শুক্রবার, ৯ নভেম্বর ২০১৮
  • ৩৬৫ বার

হাওর বার্তা ডেস্কঃ একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দেশের ৩০০টি সংসদীয় আসনে ৬৬ জন রিটার্নিং কর্মকর্তা নিয়োগ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এদের মধ্যে ৬৪ জন হলেন ৬৪ জেলায় দায়িত্বপ্রাপ্ত জেলা প্রশাসক। অন্য দুজন বিভাগীয় কমিশনার।

শুক্রবার দুপুরে ইসির যু্গ্ম সচিব আসাদুজ্জামান সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন। নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি নির্দেশনা গতকাল বৃহস্পতিবার সংশ্লিষ্ট জেলা-উপজেলায় পাঠানো হয়েছে।

গতকাল সন্ধ্যায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা জাতির উদ্দেশে দেওয়া ভাষণে নির্বাচনের তফসিল ঘোষণা করেন। ঘোষিত তফসিল অনুযায়ী সংসদ নির্বাচনের ভোটগ্রহণ হবে আগামী ২৩ ডিসেম্বর। এ নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ১৯ নভেম্বর। মনোনয়নপত্র বাছাই ২২ নভেম্বর এবং প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন ২৯ নভেম্বর।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

৩০০টি সংসদীয় আসনে ৬৬ জন রিটার্নিং কর্মকর্তা নিয়োগ

আপডেট টাইম : ০২:৫৮:০৯ অপরাহ্ন, শুক্রবার, ৯ নভেম্বর ২০১৮