ঢাকা ০৪:২২ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রীর সঙ্গে জাতীয় ঐক্যফ্রন্টের বৈঠক আজ সন্ধ্যায়

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:০৬:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ নভেম্বর ২০১৮
  • ৪৭১ বার

হাওর বার্তা ডেস্কঃ আজ সন্ধ্যায় বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সংলাপে অংশ নেবে জাতীয় ঐক্যফ্রন্ট। জাতীয় ঐক্যফ্রন্টের ১৬ সদস্যের প্রতিনিধি দল এতে উপস্থিত থাকবে। আর এই সংলাপের নেতৃত্ব দেবেন সংবিধান প্রণেতা ও গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পাশাপাশি দলটির চার নেতা প্রতিনিধি দলে রয়েছেন। তারা হলেন- খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমদ, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার ও মির্জা আব্বাস।

এছাড়া রয়েছেন গণস্বাস্থ্যকেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী, জাতীয় ঐক্য প্রক্রিয়ার সদস্য সচিব আ ব ম মোস্তফা আমীন, সাবেক দুই সংসদ সদস্য এস এম আকরাম ও সুলতান মো. মনসুর আহমেদ, জেএসডির আ স ম আবদুর রব, তানিয়া রব, আবদুল মালেক রতন, গণফোরামের সুব্রত চৌধুরী ও মোস্তফা মহসিন মন্টু এবং নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না।

এর আগে মঙ্গলবার (৩০ অক্টোবর) রাতে প্রতিনিধি দলের নামের তালিকা পাঠিয়ে দেয়া হয়েছে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের কাছে। গণভবনে সংলাপের আনুষ্ঠানিক আমন্ত্রণ পাওয়ার পর ড. কামাল হোসেনের চেম্বারে ফ্রন্টের স্টিয়ারিং কমিটির বৈঠক হয়। সেখানেই প্রতিনিধি দলের সদস্যদের নাম চূড়ান্ত হয়।

এর আগে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী আবদুস সোবহান গোলাপ শেখ হাসিনার আমন্ত্রণপত্র পৌঁছে দেন কামাল হোসেনকে। ওই চিঠিতে আগামী ১ নভেম্বর (বৃহস্পতিবার) সন্ধ্যায় গণভবনে সংলাপের আমন্ত্রণ জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

চিঠিতে তিনি লেখেন, ‘অনেক সংগ্রাম ও ত্যাগের বিনিময়ে অর্জিত গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে সংবিধানসম্মত সকল বিষয়ে আলোচনার জন্য আমার দ্বার সর্বদা উন্মুক্ত।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর সঙ্গে জাতীয় ঐক্যফ্রন্টের বৈঠক আজ সন্ধ্যায়

আপডেট টাইম : ০৫:০৬:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ নভেম্বর ২০১৮