ঢাকা ১১:২৬ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
খলিলুরের সভাপতিত্বে বাংলাদেশকে তুলে ধরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান এখনও ফাঁকা ৩৪ হাজার কোটা, হজ নিবন্ধনের আগামী বৃহস্পতিবার শেষ হচ্ছে গাজী নজরুলের এমপি পদ থাকবে কিনা, যা বললেন স্পিকার বাংলাদেশি সাংবাদিকদের জন্য প্রশিক্ষণের আয়োজন করেছে ভারত জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রিন্সেস ডায়ানার ভাইয়ের নতুন বই ঘিরে রাজপরিবারে তোলপাড় নদীর বুকে পিলার আছে শুধু, সেতুর নেই দেখা জাতিসংঘে তারেক রহমানের সঙ্গে ভুটানের প্রধানমন্ত্রীর বৈঠক ককটেল বিস্ফোরণের ঘটনায় পাটওয়ারীকে গ্রেপ্তারের দাবি যুবদল সভাপতির নারীর ক্ষমতায়ন ও নিরাপত্তা নিশ্চিতে গুরুত্ব দিচ্ছে সরকার: ইউজিসি সদস্য ড. মামুন

বৃহস্পতিবার বিকেলে রাষ্ট্রপতিকে ভোটের প্রস্তুতি সম্পর্কে জানাবে ইসি

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:০০:১৭ অপরাহ্ন, বুধবার, ৩১ অক্টোবর ২০১৮
  • ৫০৬ বার

হাওর বার্তা ডেস্কঃ একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে জানাতে বৃহস্পতিবার রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সাক্ষাত করবে কেএম নূরুল হুদা নেতৃত্বাধীন কমিশন। নির্বাচন কমিশনের (ইসি) আবেদনের পরিপ্রেক্ষিতে এদিন বিকেল ৪টার সাক্ষাতের সময় দিয়েছেন রাষ্ট্রপতি।

রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের সময় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা, নির্বাচন কমিশার মাহবুব তালুকদার, মো. রফিকুল ইসলাম, কবিতা খানম ও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদাত হোসেন চৌধুরী উপস্থিত থাকার কথা রয়েছে।

এরপর শনিবার বিকেল তিনটায় বৈঠকে বসবে কমিশন। বৈঠকের আলোচ্যসূচির মধ্যে রয়েছে- আরপিও বিধিমালা সংক্রান্ত পর্যালোচনা, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি; এবং বিবিধ।

এদিনই একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হতে পারে বলে ইসি সূত্রে জানা গেছে। যদিও ইসি সচিব জানিয়েছের, আগামী এক সপ্তাহের মধ্যেই তফসিল ঘোষণা করা হবে।

তফসিলের বিষয়টি চূড়ান্ত হলে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে তা ঘোষণা করবেন প্রধান নির্বাচন কমিশনার কেএম নূরুল হুদা।

সংবিধান অনুযায়ী আগামী ২৮ জানুয়ারির মধ্যে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণের সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে। তবে ডিসেম্বরের মধ্যেই ভোটগ্রহণ সম্পন্ন করতে চায় ইসি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

খলিলুরের সভাপতিত্বে বাংলাদেশকে তুলে ধরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বৃহস্পতিবার বিকেলে রাষ্ট্রপতিকে ভোটের প্রস্তুতি সম্পর্কে জানাবে ইসি

আপডেট টাইম : ১১:০০:১৭ অপরাহ্ন, বুধবার, ৩১ অক্টোবর ২০১৮