ঢাকা ০২:১৯ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
জলবায়ু পরিবর্তন মোকাবিলায় পর্যাপ্ত অর্থায়নের আহ্বান খলিলুর রহমানের টিআরপির জন্য যারা কাজ করেছেন, তাদের হেদায়েত কামনা করি : অনন্ত জলিল প্রত্যাবর্তন নয়, শেখ হাসিনাকে প্রত্যর্পণ চুক্তির আওতায় ফিরিয়ে আনা হবে : রিজভী পোশাক শ্রমিকদের জন্য ওএমএস কর্মসূচি শুরু : ৩০ টাকা কেজিতে মিলছে চাল বিএ পর্যন্ত নারী শিক্ষাকে অবৈতনিক করতে সরকারকে অনুরোধ করব : স্পিকার প্রতিটি মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা বর্তমান সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী বিদ্যালয়ের ছোট্ট ‘পিনু’ আজ প্রধানমন্ত্রী, আরেক ছাত্র চিফ হুইপ মনি: গর্বিত প্রবীণ শিক্ষাবিদ এমপি নুসরাতের বাড়িতে আগুন: তদন্তে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৪ সদস্যের কমিটি আসুন সবাই মিলে সুস্থ ও সুন্দর দেশ গড়ে তুলি: রাষ্ট্রপতি নেত্রকোনায় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ ও সহযোগী সংগঠনের ১৫ নেতা-কর্মী গ্রেপ্তার

জাতীয় নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএম ব্যবহারে বাধা নেই

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৫৪:৫৫ অপরাহ্ন, বুধবার, ৩১ অক্টোবর ২০১৮
  • ৫৫৫ বার

হাওর বার্তা ডেস্কঃ জাতীয় সংসদ নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহারে আর কোনো বাধা রইলো না। সংসদ ভোটে ইভিএম ব্যবহারের সুযোগ রেখে সংশোধিত গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) অধ্যাদেশ জারি করা হয়েছে। বুধবার রাষ্ট্রপতি এ অধ্যাদেশে স্বাক্ষর করেন। এরপরই তা গেজেট আকারে প্রকাশের জন্য পাঠানো হয়।

এ তথ্য নিশ্চিত করে নির্বাচন কমিশনের (ইসি) সচিব হেলালুদ্দীন আহমদ বলেন, মহামান্য রাষ্ট্রপতি অধ্যাদেশে স্বাক্ষর করেছেন বলে শুনেছি। এরপরই তা গেজেট আকারে প্রকাশের জন্য যাবে।

সংশোধনীর বিষয়ে জানতে চাওয়া হলে তিনি বলেন, সংশোধিত আরপিও আইন মন্ত্রণালয় থেকে মন্ত্রিসভা হয়ে মহামান্য রাষ্ট্রপতির কাছে গিয়েছি। এ কারণে কী ধরনের সংশোধনী এসেছে তা এই মুহূর্তে বলতে পারছি না।

এর আগে সোমবার মন্ত্রিসভার বৈঠকে আরপিও সংশোধনের প্রস্তাব অনুমোদন দেয়া হয়। এর ফলে নির্বাচন কমিশন ভোট গ্রহণে ইভিএম ব্যবহার করতে পারবে।

ওই বৈঠকের পর সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম জানান, সংসদ অধিবেশন আজ শেষ হওয়ায় এখন অধ্যাদেশের মাধ্যমে আরপিও সংশোধনের প্রস্তাব আইনে পরিণত হবে।

ইসি সূত্র জানায়, সংশোধনী অনুযায়ী, এখন মনোনয়নপত্র দাখিলের আগ পর্যন্ত খেলাপি ঋণ পরিশোধের সুযোগ রাখা হয়েছে। এ ছাড়া বিদ্যমান ব্যবস্থার পাশাপাশি অনলাইনেও মনোনয়নপত্র দাখিলেরও সুযোগ রাখা হয়েছে।

এর আগে নির্বাচন কমিশন (ইসি) গত ৩০ আগস্ট আরপিও সংশোধনের প্রস্তাব অনুমোদন করে। এরপর ৩ সেপ্টেম্বর সেটি ভেটিংয়ের জন্য আইন মন্ত্রণালয়ে পাঠায় ইসি। পরে আইন মন্ত্রণালয় সেটি মন্ত্রিপরিষদ বিভাগে পাঠায়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

জলবায়ু পরিবর্তন মোকাবিলায় পর্যাপ্ত অর্থায়নের আহ্বান খলিলুর রহমানের

জাতীয় নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএম ব্যবহারে বাধা নেই

আপডেট টাইম : ১০:৫৪:৫৫ অপরাহ্ন, বুধবার, ৩১ অক্টোবর ২০১৮