ঢাকা ০৪:০০ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ভারপ্রাপ্ত সচিব হিসেবে নিয়োগ পেলেন ৪ জন

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:৩৫:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ অক্টোবর ২০১৮
  • ৫০৭ বার

হাওর বার্তা ডেস্কঃ ভূমি, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় এবং সরকারি কর্ম কমিশনে চারজন ভারপ্রাপ্ত সচিব নিয়োগ দিয়েছে সরকার। এছাড়া ছাড়া ভূমি সংস্কার বোর্ডে ভারপ্রাপ্ত সচিব পদমর্যাদার নতুন চেয়ারম্যান নিয়োগ দেয়া হয়েছে। মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত দুটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

একটি প্রজ্ঞাপনে জাতীয় যাদুঘরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মো. মাকসুদুর রহমান পাটওয়ারীকে ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব করা হয়েছে। এছাড়া গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এস এম আরিফ-উর-রহমানে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব করা হয়েছে।

আলাদা প্রজ্ঞাপনে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব বেগম ও এন সিদ্দীকা খানমকে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়ের (পিএসসি) ভারপ্রাপ্ত সচিব করা হয়েছে।

এছাড়া সরকারি যানবাহন অধিদপ্তরের পরিবহন কমিশনার মুনশী শাহাবুদ্দিন আহমেদকে ভারপ্রাপ্ত সচিব পদমর্যাদায় ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ভারপ্রাপ্ত সচিব হিসেবে নিয়োগ পেলেন ৪ জন

আপডেট টাইম : ০৪:৩৫:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ অক্টোবর ২০১৮