ঢাকা ০৪:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নিকলী-বাজিতপুরের সাবেক ইউএনও সোহানা নাসরিন এবার কিশোরগঞ্জের ডিসি জনগণের দোরগোড়ায় দ্রুত সেবা পৌঁছে দিতে হবে : ডিএসসিসি প্রশাসক বগুড়াকে আধুনিক শিক্ষা নগরী হিসেবে গড়ে তুলতে চান প্রধানমন্ত্রী: শিক্ষামন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী জুন মাসের মধ্যে হেলথ কার্ড দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী বিরোধী দলের ওপর স্বৈরাচারের ভূত আছর করেছে : প্রধানমন্ত্রী মাদক নির্মূলে শিগগিরই শুরু হবে বিশেষ অভিযান : স্বরাষ্ট্রমন্ত্রী বৈশাখী সাজে শোবিজ তারকারা জুলাই সনদের প্রত্যেকটি অক্ষর বিএনপি বাস্তবায়ন করবে: প্রধানমন্ত্রী হারিয়ে যাচ্ছে বাঙালির ঐতিহ্যবাহী ‘লাল কাপড়ের মোড়ানো খাতা’

নতুন বছরে সরকারি ছুটি থাকবে মোট ২২ দিন

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৩৬:৩৮ অপরাহ্ন, সোমবার, ২৯ অক্টোবর ২০১৮
  • ৪৩৯ বার

হাওর বার্তা ডেস্কঃ আসছে নতুন বছরে সরকারি ছুটি থাকবে মোট ২২ দিন। এর মধ্যে তিনটি ছুটির দিন পড়েছে সাপ্তাহিক বন্ধের দিনে। গতকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে ২০১৯ সালের এই ছুটির তালিকা অনুমোদন দেয়া হয়। পরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের জানান, ২০১৯ সালে ১৪ দিন সাধারণ ছুটি এবং নির্বাহী আদেশে ৮ দিন সরকারি ছুটি মিলিয়ে মোট ২২ দিন ছুটি থাকবে। এর মধ্যে তিনটি ছুটি সাপ্তাহিক ছুটির দিনে পড়েছে।

২০১৮ সালে মোট ২২ দিন সরকারি ছুটি ছিল, যার মধ্যে ৭ দিনের ছুটি পড়েছিল সাপ্তাহিক বন্ধের মধ্যে। আর ২০১৭ সালে ২২ দিনে ১০ দিন এবং ২০১৬ সালে চার দিনের ছুটি পড়েছিল সাপ্তাহিক ছুটির দিনে। এদিকে বরাবরের মতো বিভিন্ন ধর্মীয় উৎসবের জন্য ঐচ্ছিক ছুটিও রাখা হয়েছে নতুন বছরে।

সাধারণ ছুটি: ২১ ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন, ২৬ মার্চ স্বাধীনতা ও জাতীয় দিবস, ১ মে মে দিবস, ১৮ মে বুদ্ধ পূর্ণিমা, ৩১ মে জুমাতুল বিদা, ৫ জুন ঈদুল ফিতর, ১২ অগাস্ট ঈদুল আজহা, ১৫ অগাস্ট জাতীয় শোক দিবস, ২৩ অগাস্ট জন্মাষ্টমী, ৮ অক্টোবর দুর্গাপূজা, ১০ নভেম্বর ঈদে মিলাদুন্নবী, ১৬ ডিসেম্বর বিজয় দিবস এবং ২৫ ডিসেম্বর বড়দিন।

নির্বাহী আদেশে ছুটি: ১৪ এপ্রিল বাংলা নববর্ষ, ২১ এপ্রিল শবে বরাত, ২ জুন শবে কদর, ৪ ও ৬ জুন ঈদুল ফিতরের আগে ও পরের দিন, ১১ ও ১৩ আগস্ট ঈদুল আজহার আগে ও পরের দিন এবং ১০ সেপ্টেম্বর আশুরা।

ঐচ্ছিক ছুটি (মুসলিম পর্ব): ৪ এপ্রিল শব-ই মিরাজ, ৭ জুন ঈদুল ফিতর (ঈদের ছুটির পরের দ্বিতীয় দিন), ১৪ অগাস্ট ঈদুল আজহা (ঈদের ছুটির পরের দ্বিতীয় দিন), ২৩ অক্টোবর আখেরি চাহার শম্বা এবং ৯ ডিসেম্বর ফাতেহা-ই-ইয়াজদাহম।

ঐচ্ছিক ছুটি (হিন্দু পর্ব): ১০ ফেব্রুয়ারি সরস্বতী পূজা, ৪ মার্চ শিবরাত্রি ব্রত, ২১ মার্চ দোলযাত্রা, ৩ এপ্রিল হরিচাঁদ ঠাকুরের আবির্ভাব, ২৮ সেপ্টেম্বর মহালয়া, ৭ অক্টোবর দুর্গাপূজা (নবমী), ১৩ অক্টোবর লক্ষ্মীপূজা এবং ২৭ অক্টোবর শ্যামাপূজা।

ঐচ্ছিক ছুটি (খ্রিস্টান পর্ব): ১ জানুয়ারি ইংরেজি নববর্ষ, ৬ মার্চ ভস্ম বুধবার, ১৮ এপ্রিল পূণ্য বৃহস্পতিবার, ১৯ এপ্রিল পূণ্য শুক্রবার, ২০ এপ্রিল পূণ্য শনিবার, ২১ এপ্রিল ইস্টার সানডে এবং ২৪ ও ২৬ ডিসেম্বর যিশু খ্রিস্টের জন্মোৎসব (বড়দিনের আগে ও পরের দিন)।

ঐচ্ছিক ছুটি (বৌদ্ধ পর্ব): ১৯ ফেব্রুয়ারি মাঘী পূর্ণিমা, ১৩ এপ্রিল চৈত্রসংক্রান্তি, ১৬ জুলাই আষাঢ়ী পূর্ণিমা, ১৩ সেপ্টেম্বর মধু পূর্ণিমা এবং ১৩ অক্টোবর প্রবারণা পূর্ণিমা।

ঐচ্ছিক ছুটি (পার্বত্য চট্টগ্রাম এলাকা  এর বাইরে ক্ষুদ্র নৃগোষ্ঠীর অন্তর্ভুক্ত কর্মচারীদের জন্য): ১২ ও ১৫ এপ্রিল বৈসাবি ও পার্বত্য চট্টগ্রামের অন্যান্য ক্ষুদ্র নৃগোষ্ঠীগুলোর অনুরূপ সামাজিক উৎসব।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

নিকলী-বাজিতপুরের সাবেক ইউএনও সোহানা নাসরিন এবার কিশোরগঞ্জের ডিসি

নতুন বছরে সরকারি ছুটি থাকবে মোট ২২ দিন

আপডেট টাইম : ১০:৩৬:৩৮ অপরাহ্ন, সোমবার, ২৯ অক্টোবর ২০১৮