ঢাকা ০৮:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নিকলী-বাজিতপুরের সাবেক ইউএনও সোহানা নাসরিন এবার কিশোরগঞ্জের ডিসি জনগণের দোরগোড়ায় দ্রুত সেবা পৌঁছে দিতে হবে : ডিএসসিসি প্রশাসক বগুড়াকে আধুনিক শিক্ষা নগরী হিসেবে গড়ে তুলতে চান প্রধানমন্ত্রী: শিক্ষামন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী জুন মাসের মধ্যে হেলথ কার্ড দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী বিরোধী দলের ওপর স্বৈরাচারের ভূত আছর করেছে : প্রধানমন্ত্রী মাদক নির্মূলে শিগগিরই শুরু হবে বিশেষ অভিযান : স্বরাষ্ট্রমন্ত্রী বৈশাখী সাজে শোবিজ তারকারা জুলাই সনদের প্রত্যেকটি অক্ষর বিএনপি বাস্তবায়ন করবে: প্রধানমন্ত্রী হারিয়ে যাচ্ছে বাঙালির ঐতিহ্যবাহী ‘লাল কাপড়ের মোড়ানো খাতা’

আগামী ২ নভেম্বরে ময়মনসিংহে যাচ্ছেন প্রধানমন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:০৯:২৯ অপরাহ্ন, রবিবার, ২৮ অক্টোবর ২০১৮
  • ৪৭৬ বার

হাওর বার্তা ডেস্কঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ২ নভেম্বর শুক্রবার ময়মনসিংহ বিভাগীয় শহর সফর করবেন। দেশের অষ্টম বিভাগীয় বিভিন্ন দপ্তর, পরিকল্পিত ও সর্বাধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত নতুন বিভাগীয় শহরসহ ওই দিন শতাধিক প্রকল্পের ভিত্তিপ্রস্তরর স্থাপন ও উদ্বোধনী ফলক উন্মোচন ছাড়াও বিকেল সাড়ে ৩টায় ময়মনসিংহ সার্কিট হাউস মাঠে জনসভায় ভাষণ দেবেন তিনি। জনসভায় কয়েক লাখ লোকের জনসমাগমের ব্যাপক প্রস্তুতি নিচ্ছে আওয়ামী লীগ জেলা ও মহানগর শাখার নেতৃবৃন্দ।

ময়মনসিংহের বিভাগীয় কমিশনার মাহমুদ হাসান জানান, দেশের অষ্টম বিভাগ স্থাপনের পর এই প্রথম প্রধানমন্ত্রী শেখ হাসিনা ময়মনসিংহে সফরে আসছেন। প্রধানমন্ত্রীর সফরের খবর শুনের সর্বস্তরের মানুষের মাঝে বিপুল উৎসাহ ও উদ্দীপনা বিরাজ করছে। প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে অধির আগ্রহে অপেক্ষা করছেন ময়মনসিংহের মানুষ।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিভিন্ন প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপন ও উদ্বোধনী ফলক উন্মোচন করবেন। তন্মধ্যে নতুন বিভাগীয় শহর গড়ে তোলার ভিত্তিপ্রস্তর স্থাপন ছাড়াও, বিভাগীয় কমিশনার, রেঞ্জ ডিআইজি’র কার্যালয়, বিভাগীয় সার্কিট হাউজ, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ময়মনসিংহ, বাংলাদেশের বৃহৎ ও আন্তর্জাতিকমানের বঙ্গবন্ধু নভো থিয়েটার, ব্রহ্মপূত্র নদের ওপারে নতুন শহররক্ষা বাধ, বিভাগীয় স্টেডিয়াম, শহরের কেওয়াটখালিতে ব্রহ্মপূত্র নদের উপর সেতু নির্মাণসহ ময়মনসিংহ, জামালপুর, শেরপুর ও নেত্রকোণা জেলা ও বিভাগীয় পর্যায়ের শতাধিক প্রকল্পের উদ্বোধন ও ভিত্তি স্থাপন করবেন। বিকেল সাড়ে ৩টায় ময়মনসিংহ সার্কিট হাউস মাঠে জনসভায় ভাষণ দেবেন তিনি।

এরআগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১১ অক্টোবর ময়মনসিংহ বিভাগীয় শহর সফর করার কথা ছিলো। পরে সে সফলটি স্থগিত করা হয়। এছাড়াও প্রধানমন্ত্রী শেখ হাসিনার চলতি বছরের ৫ এপ্রিল ইং তারিখেও ময়মসনসিংহের সফরটি স্থগিত করা হয়েছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

নিকলী-বাজিতপুরের সাবেক ইউএনও সোহানা নাসরিন এবার কিশোরগঞ্জের ডিসি

আগামী ২ নভেম্বরে ময়মনসিংহে যাচ্ছেন প্রধানমন্ত্রী

আপডেট টাইম : ১১:০৯:২৯ অপরাহ্ন, রবিবার, ২৮ অক্টোবর ২০১৮