ঢাকা ১০:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নিকলী-বাজিতপুরের সাবেক ইউএনও সোহানা নাসরিন এবার কিশোরগঞ্জের ডিসি জনগণের দোরগোড়ায় দ্রুত সেবা পৌঁছে দিতে হবে : ডিএসসিসি প্রশাসক বগুড়াকে আধুনিক শিক্ষা নগরী হিসেবে গড়ে তুলতে চান প্রধানমন্ত্রী: শিক্ষামন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী জুন মাসের মধ্যে হেলথ কার্ড দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী বিরোধী দলের ওপর স্বৈরাচারের ভূত আছর করেছে : প্রধানমন্ত্রী মাদক নির্মূলে শিগগিরই শুরু হবে বিশেষ অভিযান : স্বরাষ্ট্রমন্ত্রী বৈশাখী সাজে শোবিজ তারকারা জুলাই সনদের প্রত্যেকটি অক্ষর বিএনপি বাস্তবায়ন করবে: প্রধানমন্ত্রী হারিয়ে যাচ্ছে বাঙালির ঐতিহ্যবাহী ‘লাল কাপড়ের মোড়ানো খাতা’

ডিসেম্বরের মধ্যেই জাতীয় সংসদ নির্বাচন: নির্বাচন কমিশনের সচিব

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:৪০:২১ অপরাহ্ন, রবিবার, ২৮ অক্টোবর ২০১৮
  • ৪৪৯ বার

হাওর বার্তা ডেস্কঃ নির্বাচন কমিশনের (ইসি) সচিব হেলালুদ্দীন আহমদ বলেছেন, আমরা আশা করছি আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এজন্য সকলের সহযোগিতা কামনা করছি। রবিবার দুপুরে (২৮ অক্টোবর) লামা উপজেলা পরিষদ চত্বরে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ইসি সচিব বলেন, নির্বাচন কমিশনের তথ্য ভাণ্ডারের ১০ কোটি ৪২ লক্ষ ভোটারের তথ্য সংরক্ষণ করা আছে। সরকারের রাজস্ব তহবিলের অর্থায়নে ৮ হাজার কোটি টাকা ব্যয়ে স্মার্ট জাতীয় পরিচয়পত্র প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। স্মার্ট জাতীয় পরিচয়পত্র দিয়ে ২৫টি গুরুত্বপূর্ণ কার্যক্রম সম্পন্ন করা যাবে। নাগরিক সেবা প্রদানের সময় স্মার্ট কার্ডের মাধ্যমে ব্যক্তির বিস্তারিত পরিচয় নিশ্চিত হওয়া যাবে।

লামার উপজেলা নির্বাহী অফিসার নূর-এ-জান্নাত রুমির সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ হাসানুজ্জামান। বক্তব্য রাখেন বান্দরবানের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আবুল কালাম আজাদ, অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামান, বান্দরবান জেলার নির্বাচন কর্মকর্তা মো. রেজাউল করিম, লামা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য মোস্তফা জামাল, লামা পৌরসভার মেয়র মো. জহিরুল ইসলাম প্রমূখ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

নিকলী-বাজিতপুরের সাবেক ইউএনও সোহানা নাসরিন এবার কিশোরগঞ্জের ডিসি

ডিসেম্বরের মধ্যেই জাতীয় সংসদ নির্বাচন: নির্বাচন কমিশনের সচিব

আপডেট টাইম : ০৫:৪০:২১ অপরাহ্ন, রবিবার, ২৮ অক্টোবর ২০১৮