ঢাকা ১০:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নিকলী-বাজিতপুরের সাবেক ইউএনও সোহানা নাসরিন এবার কিশোরগঞ্জের ডিসি জনগণের দোরগোড়ায় দ্রুত সেবা পৌঁছে দিতে হবে : ডিএসসিসি প্রশাসক বগুড়াকে আধুনিক শিক্ষা নগরী হিসেবে গড়ে তুলতে চান প্রধানমন্ত্রী: শিক্ষামন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী জুন মাসের মধ্যে হেলথ কার্ড দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী বিরোধী দলের ওপর স্বৈরাচারের ভূত আছর করেছে : প্রধানমন্ত্রী মাদক নির্মূলে শিগগিরই শুরু হবে বিশেষ অভিযান : স্বরাষ্ট্রমন্ত্রী বৈশাখী সাজে শোবিজ তারকারা জুলাই সনদের প্রত্যেকটি অক্ষর বিএনপি বাস্তবায়ন করবে: প্রধানমন্ত্রী হারিয়ে যাচ্ছে বাঙালির ঐতিহ্যবাহী ‘লাল কাপড়ের মোড়ানো খাতা’

তফসিল ঘোষণার পর এনআইডি সংশোধন করা যাবে না

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:১৩:২৭ অপরাহ্ন, রবিবার, ২৮ অক্টোবর ২০১৮
  • ৩৮০ বার

হাওর বার্তা ডেস্কঃ একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে সংসদ নির্বাচনের দিন পর্যন্ত সব ধরনের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবা দেয়া থেকে বিরত থাকবে নির্বাচন কমিশনের (ইসি) এনআইডি শাখা। ফলে তফসিল থেকে নির্বাচন পর্যন্ত প্রায় কমপক্ষে ৫০ দিন জাতীয় পরিচয়পত্র সংশোধন, স্থানান্তর বিষয়ক সব ধরনের সেবা কার্যক্রম বন্ধ থাকবে। ইসি সূত্রে জানা যায়, গত ২৩ অক্টোবর ইসির জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের সহকারী পরিচালক (মানব সম্পদ ও প্রশিক্ষণ) মোছাম্মদ সিরাজুর মনিরা চৌধুরী স্বাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে উল্লেখিত সেবা কার্যক্রম বন্ধ থাকার বিষয়টি বলা হয়েছে। এতে বলা হয়, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে নির্বাচনের দিন পর্যন্ত জাতীয় পরিচয়পত্র সেবা সংক্রান্ত সকল কার্যক্রম বন্ধ থাকবে। তাই সকল অঞ্চলের অনিষ্পন্ন নথি সমৃহ নিস্পন্ন করার জন্য অফিস সময়ের পরও অতিরিক্ত সময় কাজ করতে কর্মকর্তাদের নির্দেশ দেয়া হয়েছে।

ইসির অফিস আদেশে আরো বলা হয়েছে, আগামী ১ নভেম্বর পর্যন্ত প্রতিদিন সন্ধ্যা ৭টা পর্যন্ত অফিস খোলা রেখে ভোটার তালিকার সিডি, স্থানান্তর আবেদন ও জাতীয় পরিচয় পত্রের সংশোধনের আবেদন সমৃহ নিষ্পন্ন করতে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ এবং আইডিইএ শাখা থেকে অনুরোধ করা হয়েছে।

একই সঙ্গে আরো বলা হয়, আগামী ২ নভেম্বর প্রত্যেক অঞ্চল থেকে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সংশ্লিষ্ট কাজের একটি সমাপনী প্রতিবেদন প্রস্তুত করে পরিচালক (অপারেশন) এর কাছে দাখিল করতে হবে। আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে নির্বাচন সংক্রান্ত কার্যক্রম ব্যতিত অন্য সব ধরনের কার্যক্রম ১ নভেম্বর থেকে বন্ধ রাখা হচ্ছে। অন্যদিকে নির্বাচনের সর্বশেষ প্রস্তুতি নিয়ে আগামী ৩১ অক্টোবর আন্তঃমন্ত্রণালয়ের বৈঠক করবে ইসি।

বৈঠকের পরদিন ১ নভেম্বর সিইসির নেতৃত্বে নির্বাচন কমিশন রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করবেন। সাক্ষাৎতের পর ২ ও ৩ নভেম্বর সরকারি ছুটি থাকায় আগামী ৪ নভেম্বর কমিশন সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ওইদিন কমিশন সভা শেষে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করার সম্ভাবনা রয়েছে। আর ৪ নভেম্বর তফসিল ঘোষণা করা হলে ডিসেম্বর মাসের তৃতীয় সপ্তাহে, অর্থাৎ ১৮ থেকে ২০ ডিসেম্বর, এই তিন দিনের যেকোনো একদিন নির্বাচন অনুষ্ঠিত হবে।

তবে এবারের নির্বাচন তফসিল ঘোষণার ৪৫ থেকে ৪৮ দিনের মধ্যে হবে বলে জানিয়েছেন ইসি কমিশনার রফিকুল ইসলাম।

উল্লেখ্য, আগামী আগামী ৩০ অক্টোবরের পর ২৮ জানুয়ারির মধ্যে একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের আইনি বাধ্যবাধকতা রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

নিকলী-বাজিতপুরের সাবেক ইউএনও সোহানা নাসরিন এবার কিশোরগঞ্জের ডিসি

তফসিল ঘোষণার পর এনআইডি সংশোধন করা যাবে না

আপডেট টাইম : ০৫:১৩:২৭ অপরাহ্ন, রবিবার, ২৮ অক্টোবর ২০১৮