ঢাকা ১২:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করার দাবিতে অবরোধ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:৪৯:০৫ অপরাহ্ন, শনিবার, ২৭ অক্টোবর ২০১৮
  • ৩১২ বার

হাওর বার্তা ডেস্কঃ সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করার দাবিতে শাহবাগ অবরোধ করেছে বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদ। শনিবার দুপুরে সংগঠনটির নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা শাহবাগের প্রধান সড়ক অবরোধ করেন। বর্তমানে শাহবাগে যান চলাচল বন্ধ রয়েছে।

এর আগে দুপুর ১২টা থেকে শাহবাগে বিক্ষোভ করেন সাধারণ শিক্ষার্থীরা। তবে দুপুর ১টার দিকে শাহবাগ মোড়ের চারদিকে রাস্তা অবরোধ করলে ব্যস্ততম এ সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত শাহবাগ অবরোধ রয়েছে। অবরোধ ঘিরে বিপুল সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। জলকামান, এপিসি গাড়িও প্রস্তুত রয়েছে।

অবরোধের বিষয়ে বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদের আহ্বায়ক ইমতিয়াজ হোসেন বলেন, সামনে ২৯ অক্টোবর কেবিনেট শেষ মিটিং। আমাদের দাবি সরকারি চাকরিতে বয়সসীমা ৩৫ করা হোক। ৪০তম বিসিএসের সার্কুলার হয়েছে। এই বিসিএসেই যাতে শিক্ষার্থীরা অংশ নিতে পারে, সেই দাবি আদায়ে আমরা অাজ (শনিবার) শাহবাগ অবরোধ করেছি।

চাকরিতে বয়সসীমা ৩৫ করার দাবিতে আমাদের আন্দোলন চলছে ২০১২ সাল থেকে। শান্তিপূর্ণ কর্মসূচি চলছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করার দাবিতে অবরোধ

আপডেট টাইম : ০৩:৪৯:০৫ অপরাহ্ন, শনিবার, ২৭ অক্টোবর ২০১৮