ঢাকা ১২:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ইভিএমে ভোট দিতে সময় লাগবে মাত্র ১৪ সেকেন্ড

  • Reporter Name
  • আপডেট টাইম : ০১:৫৩:১১ অপরাহ্ন, শনিবার, ২৭ অক্টোবর ২০১৮
  • ৩৮২ বার

হাওর বার্তা ডেস্কঃ চট্টগ্রামের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ হাসানুজ্জামান জানিয়েছেন, ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট দিতে সময় লাগবে মাত্র ১৪ সেকেন্ড।

শনিবার (২৭ অক্টোবর) সকালে ইভিএম প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নগরের জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন।

নির্বাচনে ইভিএমের ব্যবহার বিশ্বে জনপ্রিয় হয়ে উঠছে উল্লেখ করে মুহাম্মদ হাসানুজ্জামান বলেন, ইভিএম ভোট দেওয়ার প্রক্রিয়া সবচেয়ে সহজ। আঙ্গুলের ছাপ আর বাটন চেপেই ভোট দিতে পারবেন ভোটাররা।

আধুনিক প্রযুক্তির মাধ্যমে ইভিএম মেশিন তৈরি হয়েছে। দেশ-বিদেশে ইভিএম নিয়ে নানা আলোচনা চলছে। ২০১০ সালে চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে প্রথম ইভিএম পদ্ধতিতে সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হয়।

ডিজিটাল বাংলাদেশে ইভিএম পদ্ধতি যুগোপযোগী বলেও মত প্রকাশ করেন তিনি। জেলা প্রশাসক মো. ইলিয়াস হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে ইভিএম সম্পর্কিত বক্তব্য দেন এসএম আসাদুজ্জামান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন- অতিরিক্ত বিভাগীয় কমিশনার শংকর রঞ্জন সাহা, পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুক, পুলিশ কমিশনার মো. মাহাবুবর রহমান, জেলা পুলিশ সুপার নূরে আলম মিনা।

নির্বাচন কমিশনের সহযোগিতায় চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন অফিস এ ইভিএম মেলার আয়োজন করেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ইভিএমে ভোট দিতে সময় লাগবে মাত্র ১৪ সেকেন্ড

আপডেট টাইম : ০১:৫৩:১১ অপরাহ্ন, শনিবার, ২৭ অক্টোবর ২০১৮