ঢাকা ০৩:১০ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা পদোন্নতি ২৪০ জন

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:৩৪:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ২৬ অক্টোবর ২০১৮
  • ৪২৬ বার

হাওর বার্তা ডেস্কঃ কৃষি সম্প্রসারণ অধিদফতরের ২৪০ উপ-সহকারী কৃষি কর্মকর্তাকে (গ্রেড-১১) সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা (গ্রেড-১০) পদে পদোন্নতির সুপারিশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

গত ২১ অক্টোবর পদোন্নতির সুপারিশ পিএসসি থেকে কৃষি মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এর আগে গত ১৯ আগস্ট কৃষি মন্ত্রণালয় ২৪৭ শূন্য পদে নিয়োগের জন্য পিএসসির কাছে প্রস্তাব পাঠায়। পিএসসি কাগজপত্র ও তথ্যাবলী যাচাই-বাছাই করে ২৪০টি পদে নিয়োগের সুপারিশ করেছে। তবে সাত উপ-সহকারী কৃষি কর্মকর্তার শর্ত পূরণ না হওয়ায় পিএসসি তাদের পদোন্নতির সুপারিশ করেনি। সাতজনের প্রস্তাব আবার পাঠানোর অনুরোধ জানিয়েছে পিএসসি।

পদোন্নতির পদটি জাতীয় বেতন স্কেলের দশম গ্রেড (আগের দ্বিতীয় শ্রেণি) হওয়ায়, সংশ্লিষ্ট মন্ত্রণালয় পদোন্নতি দিতে পারে না। এ ক্ষেত্রে পিএসসির সুপারিশের ভিত্তিতে পদোন্নতি দেয়া হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা পদোন্নতি ২৪০ জন

আপডেট টাইম : ০৪:৩৪:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ২৬ অক্টোবর ২০১৮