ঢাকা ০১:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

আকাশ পথের যাত্রীদের জন্য সুখবর! সব রুটের ভাড়ায় ১৫ শতাংশ মূল্যছাড়

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৩৮:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ অক্টোবর ২০১৮
  • ৩৫৬ বার

হাওর বার্তা ডেস্কঃ অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক সব রুটের ভাড়ায় ১৫ শতাংশ মূল্যছাড় ঘোষণা করেছে দেশের শীর্ষ বেসরকারি এয়ারলাইন্স ইউএস-বাংলা। এ ছাড়া জনপ্রিয় পর্যটন গন্তব্যে আকর্ষণীয় প্যাকেজ নিয়ে এসেছে এয়ারলাইন্সটি।

বৃহস্পতিবার চট্টগ্রামে হোটেল পেনিনসুলায় শুরু হওয়া তিন দিনব্যাপী চট্টগ্রাম ট্রাভেল মার্টে এ ছাড় ঘোষণা করা হয়। ২৭ অক্টোবর পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা সবার জন্য উন্মুক্ত থাকবে।

চট্টগ্রাম থেকে কলকাতা, মাস্কাট, দোহা ও ঢাকায় ফ্লাইট পরিচালনা করছে ইউএস-বাংলা। ঢাকা থেকে কলকাতা, দোহা, মাস্কাট, সিঙ্গাপুর, কুয়ালালামপুর, ব্যাংকক, গুয়াংজু রুটে ফ্লাইট চলছে তাদের।

ইউএস-বাংলা এয়ারলাইনসের মহাব্যবস্থাপক (মার্কেটিং সাপোর্ট অ্যান্ড পাবলিক রিলেশনস) মো. কামরুল ইসলাম জানান, ইউএস-বাংলা এয়ারলাইনস ২০১৪ সালের ১৭ জুলাই যাত্রা শুরুর পর থেকে অভ্যন্তরীণ রুটে যাত্রীবৃদ্ধির হার ক্রমে বেড়েই চলেছে। বর্তমানে অভ্যন্তরীণ রুটে মোট যাত্রীর উল্লেখযোগ্য অংশ বহন করছে ইউএস-বাংলা। প্রতিষ্ঠার চার বছরের বেশি সময়ে প্রায় ৫০ হাজার ফ্লাইট পরিচালনা করেছে ইউএস-বাংলা। বর্তমানে ইউএস-বাংলা’র বিমান বহরে চারটি বোয়িং ৭৩৭-৮০০ ও তিনটি ড্যাশ৮-কিউ৪০০ সহ মোট সাতটি এয়ারক্রাফট রয়েছে। এ বছরের মধ্যে আরও দুটি বোয়িং ৭৩৭-৮০০ এয়ারক্রাফট বহরে যুক্ত করার পরিকল্পনা রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

আকাশ পথের যাত্রীদের জন্য সুখবর! সব রুটের ভাড়ায় ১৫ শতাংশ মূল্যছাড়

আপডেট টাইম : ১১:৩৮:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ অক্টোবর ২০১৮