ঢাকা ০১:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

নারীরা আজ সর্বত্র কাজ করার সুযোগ পাচ্ছে : শিক্ষামন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৫৭:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ অক্টোবর ২০১৮
  • ৩৭০ বার

হাওর বার্তা ডেস্কঃ শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, গত ১০ বছরে নারী শিক্ষায় বাংলাদেশে যুগান্তকারী অগ্রগতি সাধিত হয়েছে। মাধ্যমিক স্তর পর্যন্ত মেয়েরা ছেলেদের চেয়ে এগিয়ে। উচ্চ শিক্ষায় মেয়েরা সমতা অর্জনের পথে। সকল সেক্টরেই মেয়েরা আজ সমানভাবে কাজ করছে।

শিক্ষামন্ত্রী বলেন, সমান সুযোগ পেলে মেয়েরা পুরুষের পাশাপাশি যেকোনো চ্যালেঞ্জিং কাজ করতে সক্ষম। শিক্ষায় নারী-পুরুষের সমতা অর্জিত হয়েছে। নারীরা আজ সর্বত্র কাজ করার সুযোগ পাচ্ছে।

বৃহস্পতিবার ঢাকায় গার্হস্থ্য অর্থনীতি কলেজের ছয়তলা নতুন একাডেমিক ভবনের নবনির্মিত বর্ধিত ৩-তলা এবং মেহেরুন্নেসা আইসিটি ল্যাবের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, প্রাথমিক থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের শতকরা ৪০ জনকে বিভিন্ন ধরনের বৃত্তি-উপবৃত্তি দেওয়া হয়। এর মধ্যে ৩০ জন ছাত্রী এবং ১০ জন ছাত্র। নারী শিক্ষার উন্নয়নে এ ব্যবস্থা গুরুত্বপূর্ণ ভুমিকা রাখছে। এছাড়া বছরের শুরুতেই শিক্ষার্থীদের বিনামূল্যে পাঠ্যবই দেওয়া হচ্ছে। গত নয় বছরে এর ব্যত্যয় হয়নি। এবারও হবে না। বছরের প্রথমদিনেই শিক্ষার্থীরা নতুন বই পাবে।

গার্হস্থ্য অর্থনীতি কলেজের প্রথম ব্যাচের প্রয়াত শিক্ষার্থী মেহেরুন নেসা ইসলামের পরিবারের উদ্যোগে ৪০টি ডেপটপ কম্পিউটার ও অন্যান্য সরঞ্জামাদিসহ নবনির্মিত ভবনের ৪র্থ তলায় পাবলিক-প্রাইভেট পার্টনাশিপের আওতায় ‘মেহেরুন নেসা আইসিটি ল্যাব’ স্থাপণ করা হয়েছে।

কলেজের অধ্যক্ষ অধ্যাপক ইসমাত রুমিনার সভাপতিত্বে অনুষ্ঠানে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. সোহরাব হোসাইন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের মহাপরিচালক (রুটিন দায়িত্ব) অধ্যাপক মোহাম্মদ শামসুল হুদা, কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক সোনিয়া বেগম এবং কলেজ ছাত্রলীগের সভাপতি জেসমিন আরা রুমা প্রমুখ বক্তব্য দেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

নারীরা আজ সর্বত্র কাজ করার সুযোগ পাচ্ছে : শিক্ষামন্ত্রী

আপডেট টাইম : ১০:৫৭:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ অক্টোবর ২০১৮