হাওর বার্তা ডেস্কঃ কিশোরগঞ্জ জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হয়েছেন করিমগঞ্জ থানার ওসি মজিবুর রহমান। পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ বিপিএম, আজ বুধবার ২৪ অক্টোবর দুপুরে পুলিশের মাসিক কল্যাণ সভায় নিজ কার্যালয়ে কর্মক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ করিমগঞ্জ থানার অফিসার ইনচার্জ মজিবুর রহমানের হাতে সম্মাননা সনদ, ক্রেস্ট ও নগদ আর্থিক পুরস্কার তুলে দেন।
এরপূর্বে কিশোরগঞ্জ জেলার ১৩ টি থানার মাসিক অপরাধ সংক্রান্ত পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সেপ্টেম্বর মাসে কিশোরগঞ্জ জেলার ১৩ থানার মধ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতির সার্বিক উন্নয়ন, সন্ত্রাস, জঙ্গীবাদ, মাদক নিয়ন্ত্রণসহ বিভিন্ন প্রকার অপরাধ দমনে সাহসিকতা ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় করিমগঞ্জ থানার অফিসার ইনচার্জ মজিবুর রহমানকে মনোনীত করা হয়।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন-অতিরিক্ত পুলিশ সুপার নাজমুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) শফিকুল ইসলাম, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আনোয়ার, হোসেনপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আরাফাতুল ইসলামসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ।
Reporter Name 






















