ঢাকা ০৪:১৭ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

শাহজালালে এবার ভারতীয় বিমানের চাকা ফেটে যাওয়ার ঘটনা ঘটেছে

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:০১:২৫ অপরাহ্ন, বুধবার, ২৪ অক্টোবর ২০১৮
  • ৩৭৩ বার

হাওর বার্তা ডেস্কঃ ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় এবার ভারতীয় স্পাইস জেটের একটি বিমানের চাকা ফেটে যাওয়ার ঘটনা ঘটেছে। কলকাতা থেকে আসা বিমানটির পেছনের বাম পাশের ল্যান্ডিং গিয়ারের চাকা ফেটে যায়।

বুধবার বিকেল ৫টা ২০ মিনিটে দুর্ঘটনার মুখে পড়ে দিল্লি থেকে আসা এসজি-০৭৬ ফ্লাইটটি। যদিও বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পেয়েছেন ফ্লাইটটির ১৮০ জন যাত্রী এবং ১৩ জন ক্রু।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, অবতরণের সময় স্পাইস জেটটির পেছনের ডান পাশের একটি চাকা ফেটে যায়। বিমানটি বোডিং ব্রিজে আসা কোনোভাবেই সম্ভব না হওয়ায় রানওয়ে থেকেই যাত্রীদের নামিয়ে আনা হয়। বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন আবদুল্লাহ আল ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

তিনি বলেন, বোয়িং-৭৩৮ উড়োজাহাজটির চাকা ফাটা বাদে অন্য কোনো ক্ষতি হয়নি। ইমার্জেন্সি ঘোষণা ছাড়াই স্বাভাবিকভাবে যাত্রী ও ক্রুরা উড়োজাহাজ থেকে নেমেছেন।

এছাড়া ‘ফ্লাইটটি অবতরণকালে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। বিমানবন্দরের সার্বিক কার্যক্রম স্বাভাবিক। উড়োজাহাজটি সরিয়ে নেওয়া হয়েছে বলে জানান তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

শাহজালালে এবার ভারতীয় বিমানের চাকা ফেটে যাওয়ার ঘটনা ঘটেছে

আপডেট টাইম : ১১:০১:২৫ অপরাহ্ন, বুধবার, ২৪ অক্টোবর ২০১৮