ঢাকা ০২:০৪ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর অস্তিত্বসংকটে বুড়িগঙ্গা ২০২৪-এর জুলাই গণঅভ্যুত্থান প্রবাস থেকে যত প্রতিরোধ মেঘনার এক ইলিশ বিক্রি হলো ১০ হাজার টাকায় মাওলানা মাহমুদ মাদানী ইসরাইলে অস্ত্র সরবরাহ মানবতা ও ভারতের নৈতিক মর্যাদার জন্য কলঙ্ক অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে ৫ আগস্ট সংবাদপত্রে ছুটি বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার আধুনিক শিক্ষার সঙ্গে মূল্যবোধভিত্তিক শিক্ষার সমন্বয়ে কাজ করবে আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট : সেনাপ্রধান শেখ হাসিনা যেন ভারতের ভূখণ্ড ব্যবহার করে রাজনৈতিক বক্তব্য দিতে না পারে: দিনেশ ত্রিবেদীকে হুমায়ুন কবির

মৌলভীবাজারের গ্রাম-বাংলার ঐতিহ্যবাহি নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:৫৮:১৬ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০১৫
  • ৫৩৫ বার

হাজার বছরের গ্রাম-বাংলার ঐতিহ্যবাহি নৌকা বাইচ প্রতিযোগিতা মৌলভীবাজারের শেরপুরে কুশিয়ারা নদীতে অনুষ্ঠিত হয়েছে। ৮ অক্টোবর বৃহস্পতিবার বিকেলে সদর উপজেলার শেরপুর হামর কোনা নৌকা বাইচ উদযাপন পরিষদের উদ্যোগে অনুষ্ঠিত এ নৌকা বাইচে মৌলভীবাজার ও সুনামগঞ্জ জেলা থেকে ৭টি দল অংশ নেয়। নৌকা বাইচে সুনামগঞ্জের জগন্নাথপুর, মৌলভীবাজারের উলুয়াইল, মেদিনীমহল, অন্তেহরী, রাজনগরের আমিরপুরের খাঁজার নৌকা শেরপুরের হামরকোনা, কাবু মিয়ার নৌকা বাইচে অংশগ্রহণ করে। প্রায় দেড় কিলোমিটার বাইচ করে দর্শকদের আনন্দে মাতিয়ে মৌলভীবাজারের অন্তেহরীর নৌকা প্রথম স্থান অধিকার করে। দ্বিতীয় স্থান মেদিনীমহল ও তৃতীয় স্থান অর্জন করে খাজার নৌকা । বাইচ শেষে স্বেচ্ছাসেবকলীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি এডভোকেট মোল্লা আবু কাওছার বিজয়ীদের মধ্যে প্রথম পুরষ্কার মোটর সাইকেল, ২য় ও ৩য় পুরস্কার পৃথক দুটি রঙিন টেলিভিশন তোলে দেন। এসময় উপস্থিত ছিলেন, স্বেচ্ছাসেবকলীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সুব্রত পুরকায়স্থ, জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি নাজমুল হক প্রমুখ। নৌকা বাইচ উৎসবে মেতে ওঠেন শহর ও গ্রামের অর্ধ-লক্ষাধিক দর্শক। নদীর দুইপাড়ে দর্শকদের কলরব ও হাততালিতে ভরে ওঠে নদীর দুই তীর।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর

মৌলভীবাজারের গ্রাম-বাংলার ঐতিহ্যবাহি নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত

আপডেট টাইম : ০৩:৫৮:১৬ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০১৫