ঢাকা ০৮:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

আইসিটি প্রশিক্ষণে থাইল্যান্ড সফরে যাচ্ছেন কটিয়াদীর সাদেকা সুলতানা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:২৯:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ অক্টোবর ২০১৮
  • ৩৪৩ বার
হাওর বার্তা ডেস্কঃ কিশোরগঞ্জের কটিয়াদী পাইলট সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারি শিক্ষক, ICT কিশোরগঞ্জ জেলা কমিটির সদস্য এবং কটিয়াদী উপজেলার আহবায়ক ও ICT4E কিশোরগঞ্জ জেলা এম্বাসেডর সাদেকা সুলতানা আইসিটি বিষয়ক প্রশিক্ষণে থাইল্যান্ড যাওয়ার জন্য নির্বাচিত হয়েছেন বলে বিশেষ সূত্রে জানা গেছে।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে আগামী ১২ নভেম্বর থেকে ২৫ নভেম্বর পর্যন্ত International Centre for Development Communication (ICDC), Kasetert University , Thailand এ বৈদিশিক প্রশিক্ষণের জন্য তিনি নির্বাচিত হন।
সারা বাংলাদেশ থেকে ২০জন আইসিটি শিক্ষক নির্বাচন করেন এ প্রশিক্ষণের জন্য। তার মধ্যে কিশোরগঞ্জের কটিয়াদী সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক জনাব সাদেকা সুলতানা নির্বাচিত হয়।
সাদেকা সুলতানা সেপ্টেম্বর /২০১৭ সালে শিক্ষক বাতায়নে সপ্তাহের সেরা ডিজিটাল কন্টেন্ট নির্মাতা হিসেবেও নিবাচিত হয়েছিলেন। ICT কিশোরগঞ্জ জেলা কমিটির সদস্য ও কটিয়াদী উপজেলার আহবায়ক ও ICT4E জেলা এম্বাসেডর, (কিশোরগঞ্জ) হিসাবে দায়িত্বে নিয়োজিত আছেন। তিনি TQI প্রজেক্ট থেকে সমগ্র বাংলাদেশে ১০০০ জনের মধ্যে নির্বাচিত হয়ে এডভান্সড আইসিটি (ICT) কোর্স সম্পন্ন করেছেন। TQI প্রজেক্ট কর্তৃক আইসিটি ফলোআপ এর প্রশিক্ষক (মাস্টার ট্রেইনার) হিসাবে দায়িত্ব পালন করেছেন। তিনি উপজেলায় ইন হাউজ ট্রেনিং সহ বিশেষ ভূমিকা পালন করে যাচ্ছেন।
কটিয়াদী পাইলট সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদিউল আলম মাহফুজ জানান, সাদেকা সুলতানা খুব কর্মট। তিনি বিদ্যালয়ে কম্পিউটারের শিক্ষক হিসেবে দক্ষতার সাথে দায়িত্ব পালন করছেন। এবার তিনি থাইল্যান্ড সফরে প্রশিক্ষণে যাওয়ার সুযোগ পাওয়ায় আমরা খুবই আনন্দিত। তাকে সকল শিক্ষক পরিবারের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান তিনি।
উপজেলা পরিষদের চেয়ারম্যান মো.আবদুল ওয়াহাব আইন উদ্দিন বলেন, সাদেকা সুলতানা থাইল্যান্ড সফরে প্রশিক্ষণে যাওয়ার সুযোগ অর্জন করার জন্য উপজেলা পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

আইসিটি প্রশিক্ষণে থাইল্যান্ড সফরে যাচ্ছেন কটিয়াদীর সাদেকা সুলতানা

আপডেট টাইম : ০৩:২৯:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ অক্টোবর ২০১৮