ঢাকা ১০:০৪ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

১৮ নভেম্বর শুরু হচ্ছে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:২৮:৪২ অপরাহ্ন, সোমবার, ২২ অক্টোবর ২০১৮
  • ৪২২ বার

হাওর বার্তা ডেস্কঃ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের কারণে প্রাথমিকস্তরের সমাপনী পরীক্ষা প্রায় তিন সপ্তাহ এগিয়ে আনা হয়েছে। ইতিপূর্বে ঘোষিত শিক্ষাপঞ্জি অনুযায়ী ১১ ডিসেম্বর থেকে সমাপনী পরীক্ষা নেওয়ার নির্দেশনা ছিল। কিন্তু নতুন সিদ্ধান্ত অনুযায়ী ১৮ নভেম্বর থেকে এই পরীক্ষা শুরু হবে। চলবে ২৬ নভেম্বর পর্যন্ত।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব মো. আবদুল ওয়াহেদ স্বাক্ষরিত এক নোটিশে পরীক্ষার সময়সূচি ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। সময়সূচি অনুয়ায়ী, প্রাথমিক ও ইবতেদায়ী সমাপনী পরীক্ষা শুরুর দিন ১৮ নভেম্বর অনুষ্ঠিত হবে ইংরেজি।

১৯ নভেম্বর বাংলা ও ২০ নভেম্বর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এবং বিজ্ঞান। ২২ নভেম্বর প্রাথমিক বিজ্ঞান ও আরবি। ২৫ নভেম্বর গণিত। ২৬ নভেম্বর ধর্ম ও নৈতিক শিক্ষা, কুরআন মাজিদ ও তাজবিদ এবং আকাইদ ও ফিকহ। প্রত্যেকটি পরীক্ষা সকাল সাড়ে ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

মাধ্যমিক স্তরের বার্ষিক পরীক্ষাও এগিয়ে আনা হচ্ছে। বিদ্যমান শিক্ষাপঞ্জিতে ১১ ডিসেম্বর থেকে বার্ষিক পরীক্ষা নেওয়ার নির্দেশনা আছে। এটি অন্তত এক সপ্তাহ এগিয়ে আনা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

১৮ নভেম্বর শুরু হচ্ছে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা

আপডেট টাইম : ০৪:২৮:৪২ অপরাহ্ন, সোমবার, ২২ অক্টোবর ২০১৮