ঢাকা ০২:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সড়ক দূর্ঘটনায় আহত এএসআইয়ের মৃত্যু

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৪৬:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ২১ অক্টোবর ২০১৮
  • ৩৮১ বার

হাওর বার্তা ডেস্কঃ গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আনোয়ার হোসেন (২৬) সড়ক দূর্ঘটনার শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গতকাল দুপুরে সড়ক দূর্ঘটনায় তিনি মারাত্মকভাবে আহত হন।

আজ সকাল সাড়ে ৬ টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছে গাজীপুর মেট্রো পলিটন পুলিশের তথ্য ও জনসংযোগ কমিশনার।

জিএমপির সহকারী পুলিশ কমিশনার (মিডিয়া) রহুল আমিন সরকার সাংবাদিককে জানান, গতকাল দুপুরের হিন্দু ধর্মাবলম্বীদের দূর্গা পূজার ডিউটি শেষে আনুমানিক একটারদিকে টঙ্গী থেকে জিএমপির হেডকোয়ার্টারে মোটরসাইকেল যোগে ফেরার পথে সড়ক দূর্ঘটনার কবলে পড়ে মারাত্মকভাবে আহত হন। পরে তাকে উদ্ধার করে দ্রুত ঢামেকে পাঠানো হয়। চিকিৎসাধীন অবস্থায় রোবার সকাল সাড়ে ৬টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

তিনি আরো জানান, গত এক মাস আগে পদোন্নতি সূত্রে জেলা পুলিশ কুড়িগ্রাম হতে গাজীপুর মেট্রোপলিটন পুলিশে যোগদান করেন আনোয়ার হোসেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সড়ক দূর্ঘটনায় আহত এএসআইয়ের মৃত্যু

আপডেট টাইম : ১১:৪৬:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ২১ অক্টোবর ২০১৮