ঢাকা ০৯:২৬ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
মহাসড়কের বুক চিরে প্রকৃতির রঙিন সৌন্দর্য বিদ্যালয়ে ভর্তিতে লটারি বাতিলের দাবি মেধাভিত্তিক মূল্যায়নের দাবিতে ভিকারুননিসা অ্যালামনাইয়ের ব্যাখ্যা যে ৭ সবজি অতিরিক্ত খেলে কিডনির ক্ষতি হতে পারে যে পাঁচটি সিনেমা ভ্রমণপিপাসুদের অবশ্যই দেখা উচিত সৌদিতে মিসাইল হামলায় দগ্ধ প্রবাসী মামুনের মৃত্যু ঈদের ছুটিতে প্রায় ফাঁকা রাজধানী দেশে প্রথমবারের মতো চালু পেট অ্যাম্বুলেন্স, নেটিজেনদের প্রশংসা নারীর ক্ষমতায়ন নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ : পররাষ্ট্রমন্ত্রী নিরাপত্তা প্রধান লারিজানি হত্যার প্রতিশোধ নেওয়ার ঘোষণা ইরানের অনলাইন প্রতারণা ঠেকাতে নুতন এআই টুল আনছে মেটা

আজ জেনেভা যাচ্ছেন রাষ্ট্রপতি আবদুল হামি

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:১৮:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ২১ অক্টোবর ২০১৮
  • ৩২২ বার

হাওর বার্তা ডেস্কঃ ওয়ার্ল্ড ইনভেস্টমেন্ট ফোরামে যোগ দিতে জেনেভা যাচ্ছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। পাঁচ দিনব্যাপী এ সম্মেলনে যোগ দিতে রবিবার রাতে রওনা দেবেন তিনি। এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন।

বিনিয়োগ বিষয়ে বিশ্ব নেতাদের এবং হোমল্যান্ড অ্যান্ড গ্লোবাল সিকিউরিটি বিষয়ক ২০তম বার্ষিক অধিবেশন আগামী ২২ অক্টোবর থেকে ২৬ অক্টোবর জেনেভায় জাতিসংঘ দফতরে অনুষ্ঠিত হবে।

প্রেস সচিব বলেন, সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানরাসহ মন্ত্রী এবং বিশ্বের বড় বড় কোম্পানিগুলোর সিইওরা যোগ দেবেন। তারা তাদের ভবিষ্যত পরিকল্পনা নিয়ে মতবিনিময় করবেন।

ওয়ার্ল্ড ইনভেস্টমেন্ট ফোরামের দ্বি-বার্ষিক এই সম্মেলনে বিশ্বের ১৬০টি দেশের ৪ হাজারের বেশি বিনিয়োগ স্টেকহোল্ডার অংশ নেবেন।

সম্মেলনে বিশ্বায়ন ও শিল্পায়নের নতুন যুগে আন্তর্জাতিক বিনিয়োগের জন্য বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলার ব্যাপারে গুরুত্ব দেওয়া হবে। এই সম্মেলনে প্রতিপাদ্য হচ্ছে ‘টেকসই উন্নয়নের জন্য বিনিয়োগ।’

ফোরামের ২০১৮ সম্মেলনের মূল অধিবেশনের উদ্বোধনসহ ৫০টির বেশি ইভেন্ট থাকবে। রাষ্ট্রপতি জেনেভায় তার পাঁচদিনের সফর সমাপ্ত করে ২৬ অক্টোবর দেশে ফিরবেন। সূত্র: বাসস।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

মহাসড়কের বুক চিরে প্রকৃতির রঙিন সৌন্দর্য

আজ জেনেভা যাচ্ছেন রাষ্ট্রপতি আবদুল হামি

আপডেট টাইম : ১০:১৮:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ২১ অক্টোবর ২০১৮