ঢাকা ০৯:৩১ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
মহাসড়কের বুক চিরে প্রকৃতির রঙিন সৌন্দর্য বিদ্যালয়ে ভর্তিতে লটারি বাতিলের দাবি মেধাভিত্তিক মূল্যায়নের দাবিতে ভিকারুননিসা অ্যালামনাইয়ের ব্যাখ্যা যে ৭ সবজি অতিরিক্ত খেলে কিডনির ক্ষতি হতে পারে যে পাঁচটি সিনেমা ভ্রমণপিপাসুদের অবশ্যই দেখা উচিত সৌদিতে মিসাইল হামলায় দগ্ধ প্রবাসী মামুনের মৃত্যু ঈদের ছুটিতে প্রায় ফাঁকা রাজধানী দেশে প্রথমবারের মতো চালু পেট অ্যাম্বুলেন্স, নেটিজেনদের প্রশংসা নারীর ক্ষমতায়ন নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ : পররাষ্ট্রমন্ত্রী নিরাপত্তা প্রধান লারিজানি হত্যার প্রতিশোধ নেওয়ার ঘোষণা ইরানের অনলাইন প্রতারণা ঠেকাতে নুতন এআই টুল আনছে মেটা

দেশকে সোনার বাংলা গড়তে মেধা বিনিয়োগ করুন : এলজিআরডি মন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:৪৮:২৯ অপরাহ্ন, শনিবার, ২০ অক্টোবর ২০১৮
  • ৪৭৮ বার

হাওর বার্তা ডেস্কঃ গত দশ বছরে শিক্ষাখাতে অনেক বড় উন্নয়ন ঘটেছে উল্লেখ করে স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ মধ্যম আয়ের দেশ হিসেবে স্বীকৃতি পেয়েছে। টেকসই উন্নয়ন অর্জনের মাধ্যমে দেশকে উন্নত দেশে পরিণত করতে আজকের শিক্ষার্থীদের মেধা,মনন ও সৃজনশীলতা বিনিয়োগ করতে হবে। আর সে লক্ষ্যে নিজেকে একজন যোগ্য নাগরিক হিসেবে গড়তে হবে।

শনিবার দুপুরে ফরিদপুরের সরকারি রাজেন্দ্র কলেজের শতবর্ষ পূর্তি উৎসবে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ক্ষুধা, দারিদ্রমুক্ত, উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শেখ হাসিনার নেতৃত্বে আমাদের এগিয়ে যেতে হবে।

প্রধান অতিথি উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, অনেক সীমবদ্ধতার মাঝে শিক্ষাজীবন পার করতে হয়েছে আমাদের। তোমরা এখন হাত বাড়ালেই অনেক সুযোগ সুবিধা পাচ্ছ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত ‘রূপকল্প-২০২১’ ও ‘রূপকল্প-২০৪১’ বাস্তবায়ন এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে দেশের জন্য তোমরা তোমাদের মেধা, মনন ও সৃজনশীলতা বিনিয়োগ করবে বলে আমার বিশ্বাস।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর। তিনি বলেন, শিক্ষার মূল লক্ষ্য জ্ঞানার্জন। তাই এ একাডেমিক শিক্ষার পাশাপাশি সংস্কৃতি ও ক্রীড়াসহ অন্য বিষয়েও চর্চ্চা করতে হবে।

প্রকৃত মানুষ হিসেবে নিজেকে গড়তে শিক্ষা ও সংস্কৃতির কোনো বিকল্প নেই বলে মন্তব্য করে তিনি বলেন, বর্তমানে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আমরা সে ব্যবস্থা নিয়েছি।

সরকারি রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ প্রফেসর মোশার্রফ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন  সাবেক সচিব মুক্তিযোদ্ধা হেমায়েতউদ্দিন তালুকদার, শিক্ষাবিদ মিঞা লুৎফার রহমান, জেলা প্রশাসক উম্মে সালমা তানজিয়া, পুলিশ সুপার মো. জাকির হোসেন খান, অধ্যাপক অসীম কুমার সাহা প্রমুখ।

এর আগে সকালে শোভাযাত্রা, জাতীয় সঙ্গীত পরিবেশন, জাতীয় ও কলেজ পতাকা উত্তোলন, শতবর্ষ স্মারকস্তম্ভ স্থাপন, বৃক্ষরোপণ এবং বেলুন ও পায়রা উড়ানো হয়। এছাড়া অতিথিদের উত্তরীয় পড়ানো ও ক্রেস্ট প্রদান করা হয়। বিকেলে দ্বিতীয় পর্বে স্মৃতিচারণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

মহাসড়কের বুক চিরে প্রকৃতির রঙিন সৌন্দর্য

দেশকে সোনার বাংলা গড়তে মেধা বিনিয়োগ করুন : এলজিআরডি মন্ত্রী

আপডেট টাইম : ০৫:৪৮:২৯ অপরাহ্ন, শনিবার, ২০ অক্টোবর ২০১৮