ঢাকা ০৮:২১ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
মহাসড়কের বুক চিরে প্রকৃতির রঙিন সৌন্দর্য বিদ্যালয়ে ভর্তিতে লটারি বাতিলের দাবি মেধাভিত্তিক মূল্যায়নের দাবিতে ভিকারুননিসা অ্যালামনাইয়ের ব্যাখ্যা যে ৭ সবজি অতিরিক্ত খেলে কিডনির ক্ষতি হতে পারে যে পাঁচটি সিনেমা ভ্রমণপিপাসুদের অবশ্যই দেখা উচিত সৌদিতে মিসাইল হামলায় দগ্ধ প্রবাসী মামুনের মৃত্যু ঈদের ছুটিতে প্রায় ফাঁকা রাজধানী দেশে প্রথমবারের মতো চালু পেট অ্যাম্বুলেন্স, নেটিজেনদের প্রশংসা নারীর ক্ষমতায়ন নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ : পররাষ্ট্রমন্ত্রী নিরাপত্তা প্রধান লারিজানি হত্যার প্রতিশোধ নেওয়ার ঘোষণা ইরানের অনলাইন প্রতারণা ঠেকাতে নুতন এআই টুল আনছে মেটা

আজ বাংলাদেশ আসছেন যুক্তরাষ্ট্রের প্রিন্সিপাল ডেপুটি সহকারী মন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৩৬:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ২০ অক্টোবর ২০১৮
  • ৩৬৯ বার
হাওর বার্তা ডেস্কঃ বাংলাদেশ সফরে আসছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক প্রিন্সিপাল ডেপুটি সহকারী মন্ত্রী অ্যালিস ওয়েলস। চারদিনের সফরে আজ শনিবার তিনি ঢাকায় আসছেন বলে গতকাল শুক্রবার মার্কিন পররাষ্ট্র দফতরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
অ্যালিস ওয়েলস ঢাকায় অবস্থানকালে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের অংশীদারিত্বের সম্পর্ক জোরদারে সরকারের জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করবেন। একই সঙ্গে আন্তঃসম্পর্কিত ইন্দো প্যাসিফিক অঞ্চলের সমৃদ্ধি নিরাপত্তায় সহযোগিতা জোরদারে আলোচনা করবেন।
আগামীকাল রবিবার অ্যালিস ওয়েলস রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের জন্য কক্সবাজারে যাবেন। বর্তমানে ওই ক্যাম্পগুলোতে মিয়ানমার থেকে পালিয়ে আসা প্রায় ১০ লাখ রোহিঙ্গা অবস্থান করছে। এদের বেশির ভাগই গত বছরের ২৫ আগস্ট থেকে মিয়ানমার সেনাবাহিনীর পরিকল্পিত নিধন অভিযানের মুখে পালিয়ে বাংলাদেশে আসে।  কক্সবাজারে তিনি জাতিসংঘ, এনজিও এবং স্থানীয় সরকারের কর্মকর্তাদের সঙ্গে রোহিঙ্গাদের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করবেন।
তিনি বাংলাদেশে অবস্থানকালে রোহিঙ্গা শরণার্থীদের মানবিক সহায়তার ওপর জোর দেবেন। একই সঙ্গে বাংলাদেশের আসন্ন নির্বাচনে তার সরকারের সমর্থনের কথা জানাবেন।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

মহাসড়কের বুক চিরে প্রকৃতির রঙিন সৌন্দর্য

আজ বাংলাদেশ আসছেন যুক্তরাষ্ট্রের প্রিন্সিপাল ডেপুটি সহকারী মন্ত্রী

আপডেট টাইম : ১০:৩৬:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ২০ অক্টোবর ২০১৮