ঢাকা ০২:১৯ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

মহানবী হজরত মোহাম্মদ (সা.)-এর রওজা জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৪২:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ অক্টোবর ২০১৮
  • ২৯৯ বার

হাওর বার্তা ডেস্কঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার রাতে মদিনায় মসজিদে নববীতে মহানবী হজরত মোহাম্মদ (সা.)-এর রওজা মোবারক জিয়ারত করেছেন। চার দিনের এক সরকারি সফরে বর্তমানে তিনি সৌদি আরবে রয়েছেন। খবর বাসসের। প্রধানমন্ত্রী এই মসজিদে এশার নামাজ আদায় করেন এবং বাংলাদেশের জনগণের পাশাপাশি সমগ্র মুসলিম উম্মাহর অব্যাহত শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধির জন্য প্রার্থনা করেন।

এর আগে, তিনি সৌদি আরব এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে রিয়াদ থেকে পবিত্র মদিনা নগরীর প্রিন্স মোহাম্মদ বিন আবদুল আজিজ বিমানবন্দরে পৌঁছান।

প্রধানমন্ত্রী আজ সকালে জেদ্দার উদ্দেশে মদিনা ত্যাগ করবেন এবং দুপুরে সেখানে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের চ্যান্সেরি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।

পরে প্রধানমন্ত্রী আজ রাতে এশার নামাজের পর মক্কায় পবিত্র ওমরাহ পালন করবেন।

শেখ হাসিনা আগামীকাল দেশের উদ্দেশে জেদ্দা ত্যাগ করবেন।

সৌদি বাদশাহ এবং দুটি পবিত্র মসজিদের খাদেম সালমান বিন আবদুল আজিজ আল সউদের আমন্ত্রণে প্রধানমন্ত্রী সৌদি আরবে চার দিনের এক সরকারি সফরে মঙ্গলবার রিয়াদে পৌঁছান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

মহানবী হজরত মোহাম্মদ (সা.)-এর রওজা জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

আপডেট টাইম : ১১:৪২:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ অক্টোবর ২০১৮