ঢাকা ০৩:৪৮ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
মহাসড়কের বুক চিরে প্রকৃতির রঙিন সৌন্দর্য বিদ্যালয়ে ভর্তিতে লটারি বাতিলের দাবি মেধাভিত্তিক মূল্যায়নের দাবিতে ভিকারুননিসা অ্যালামনাইয়ের ব্যাখ্যা যে ৭ সবজি অতিরিক্ত খেলে কিডনির ক্ষতি হতে পারে যে পাঁচটি সিনেমা ভ্রমণপিপাসুদের অবশ্যই দেখা উচিত সৌদিতে মিসাইল হামলায় দগ্ধ প্রবাসী মামুনের মৃত্যু ঈদের ছুটিতে প্রায় ফাঁকা রাজধানী দেশে প্রথমবারের মতো চালু পেট অ্যাম্বুলেন্স, নেটিজেনদের প্রশংসা নারীর ক্ষমতায়ন নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ : পররাষ্ট্রমন্ত্রী নিরাপত্তা প্রধান লারিজানি হত্যার প্রতিশোধ নেওয়ার ঘোষণা ইরানের অনলাইন প্রতারণা ঠেকাতে নুতন এআই টুল আনছে মেটা

এইচ টি ইমাম অসুস্থ, হেলিকপ্টারে আনা হলো ঢাকায়

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:১৮:৩০ অপরাহ্ন, বুধবার, ১৭ অক্টোবর ২০১৮
  • ৩৩৩ বার

হাওর বার্তা ডেস্কঃ প্রধানমন্ত্রীর শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে আজ বুধবার সিরাজগঞ্জের উল্লাপাড়া থেকে হেলিকপ্টার যোগে ঢাকায় আনা হলো। উল্লাপাড়ায় দুটি শিক্ষা প্রতিষ্ঠানের নাম ফলক উন্মোচন অনুষ্ঠানে এসে অসুস্থ হয়ে পড়েন তিনি। এ সময় দ্রুত তাকে হেলিকপ্টারে চিকিৎসার জন্য ঢাকায় সিএমএইচ এ নিয়ে যাওয়া হয়।

উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রধান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আব্দুল্লাহহেল মাফি জানিয়েছেন, আকস্মিক ভাবে উপদেষ্টার ব্লাড প্রেসার নেমে যায়। ফলে তিনি অসুস্থ হয়ে পড়েন। ঢাকায় নিয়ে যাওয়ার আগে হেলিকপ্টারে উল্লাপাড়ায় আসা সিএমএইচ এর ৩ সদস্যের একটি চিকিৎসক প্রতিনিধি দল এইচ. টি. ইমামের শারীরিক অবস্থা পরীক্ষা নিরীক্ষা করে তাকে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন।

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা উল্লাপাড়া এইচ. টি. ইমাম ডিগ্রী কলেজ ও এইচ. টি. ইমাম গার্লস স্কুল এন্ড কলেজের নাম ফলক উন্মোচন অনুষ্ঠান উপলক্ষে আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখার কথা ছিল। এ উপলক্ষে প্রতিষ্ঠান দু’টি উপজেলা পরিষদ চত্বরে বড় মাপের অনুষ্ঠানের আয়োজন করে।

এইচ. টি. ইমামের ছেলে উল্লাপাড়ার সংসদ সদস্য তানভীর ইমাম জানান, বেলা ১০ টা ৩০ মিনিটের দিকে উপদেষ্টা তার উল্লাপাড়া এইচ. টি. ইমাম কলেজের উদ্বোধনী নাম ফলক উন্মোচন ও দোয়া অনুষ্ঠান শেষে অসুস্থ হয়ে পড়েন। তার বাবার উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় সিএমএইচ এ নিয়ে যাওয়া হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

মহাসড়কের বুক চিরে প্রকৃতির রঙিন সৌন্দর্য

এইচ টি ইমাম অসুস্থ, হেলিকপ্টারে আনা হলো ঢাকায়

আপডেট টাইম : ০৫:১৮:৩০ অপরাহ্ন, বুধবার, ১৭ অক্টোবর ২০১৮