ঢাকা ১১:২৮ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রাথমিকের সব শিক্ষার্থীকে মিড-ডে মিল পৌঁছানোর পরিকল্পনা রয়েছে সরকারের: মাহদী আমিন কলেজছাত্রের বানানো রেসিং কার চালালেন প্রধানমন্ত্রী ইরানি হাজিদের স্বাগত জানাতে প্রস্তুত সউদী আরব ইনশাআল্লাহ বলায় এবার কোরআন উপহার পেলেন অভিনেত্রী ধেয়ে আসছে সুপার এল নিনো, বিশ্বজুড়ে তীব্র খরা, দাবদাহ ও ঝড়ের পূর্বাভাস ইসলামাবাদে শেহবাজ শরিফের সঙ্গে ইরানি পররাষ্ট্রমন্ত্রীর উচ্চপর্যায়ের বৈঠক শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো ‘আদুভাই’ ছড়ি ঘোরাক, এটা দেখতে চাই না টাকা ছাপিয়ে ঋণ নয়, প্রাইভেট সেক্টরকে রক্ষা করাই নীতি: অর্থমন্ত্রী লিমন-বৃষ্টির বিয়ের স্বপ্ন কেড়ে নিলো মার্কিন ঘাতক জব্বারের বলীখেলায় আবারও চ্যাম্পিয়ন বাঘা শরীফ

শিক্ষার্থীদের প্রশ্ন; ইবি প্রাইভেট না পাবলিক

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৩০:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ১৭ অক্টোবর ২০১৮
  • ৩৩১ বার

হাওর বার্তা ডেস্কঃ ইসলামী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন খাতে বর্ধিত ফি বাতিলের দাবিতে মিছিল ও মানববন্ধন করেছে সাধারণ শিক্ষার্থীরা। মানববন্ধনে আগামী ২৩ অক্টোবরের মধ্যে দাবি না মানা হলে ২৪ অক্টোবর থেকে ক্যাম্পাস অবরোধের হুমকি দিয়েছে সাধারণ শিক্ষার্থীরা।

জানা যায়, পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী মঙ্গলবার বেলা বারোটার দিকে প্রশাসন ভবনের সামনে থেকে প্রায় দুই শতাধিক শিক্ষার্থীদের অংশগ্রহনে মিছিল শুরু করে। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদ ভবন প্রদক্ষিণ করে আবার প্রশাসন ভবনের সামনে এসে মানববন্ধনে মিলিত হয়।

আন্দোলনকারী শিক্ষার্থীরা বলেন, ‘গত বছরের তুলনায় ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ভর্তির আবেদনের ফি তিনগুন বাড়ানো হয়েছে। এছাড়াও ২০১৭-১৮ শিক্ষাবর্ষ থেকে সেশন চার্জ, হল চার্জ, সেমিস্টার পরীক্ষায় ফি বৃদ্ধি এবং পরিবহন খাতে ফি বৃদ্ধিসহ নামে বেনামে খাত তৈরি করে ফি আদায় করেছে প্রশাসন। যার ফলে দরিদ্র ও মধ্যবিত্ত পরিবারের সন্তানদের বিশ্ববিদ্যালয়ের ফি দিয়ে পড়াশোনা চালিয়ে যেতে কষ্টসাধ্য হয়ে পড়েছে।’

আন্দোলনকারীরা আরো জানান, ‘এবছর ভর্তির আবেদনের মুল্য তিনগুন বৃদ্ধি করার কারণে অনেক শিক্ষার্থী ইসলামী বিশ্ববিদ্যালয়ে ভর্তির আগ্রহ হারিয়ে ফেলেছে। যার ফলে গত বছরের তুলনায় এবার অর্ধেক শিক্ষার্থীর আবেদন জমা পড়েছে। বিশ্ববিদ্যালয়ের এই অযাচিত ফি বৃদ্ধির প্রতিবাদে আমরা প্রতিবাদে নামতে বাধ্য হয়েছি।’

এদিকে শিক্ষার্থীদের আন্দোলনের সাথে দ্বিতীয় দিনের মতো আজও একাত্বতা ঘোষনা করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ।

ফি বৃদ্ধির বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. রাশিদ আসকারী বলেন, ‘এটা তো গত বছরের ইস্যু, এবার তো কোনো ফি বাড়ানো হয়নি। তাছাড়া গত বছর যতটুকু বাড়ানো হয়েছে সেটা শিক্ষার্থীদের বিষয়টি মাথায় রেখেই বাড়ানো হয়েছে। হঠাৎ করে পূর্বের ইস্যু নিয়ে শিক্ষার্থীদের আন্দোলনটা সম্পূর্ণ অযৌক্তিক। আশা করি শিক্ষার্থীদের শুভ বুদ্ধির উদয় হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

প্রাথমিকের সব শিক্ষার্থীকে মিড-ডে মিল পৌঁছানোর পরিকল্পনা রয়েছে সরকারের: মাহদী আমিন

শিক্ষার্থীদের প্রশ্ন; ইবি প্রাইভেট না পাবলিক

আপডেট টাইম : ১১:৩০:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ১৭ অক্টোবর ২০১৮