ঢাকা ০১:০১ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ডিএমপির ট্রাফিক অভিযান একদিনে অর্ধকোটি টাকা জরিমানা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:২৬:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ১৭ অক্টোবর ২০১৮
  • ৩৩৭ বার

হাওর বার্তা ডেস্কঃ রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ৫৫লাখ ৯৬হাজার ৩৫৫টাকা জরিমানা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। এ সময় আইন লঙ্ঘন করায় গাড়ি ও চালকদের বিরুদ্ধে ৪হাজার ৪২৮টি মামলা করা হয়।

অভিযানকালে ১৯টি গাড়ি ডাম্পিং ও ৮৪৮টি গাড়ি রেকার করা হয়েছে। সোমবার দিনভর অভিযানে এসব মামলা ও জরিমানা করা হয়। ট্রাফিক বিভাগ সূত্র জানায়, অভিযানকালে উল্টোপথে গাড়ি চালানোয় ৪৫২টি গাড়ির বিরুদ্ধে মামলা, হাইড্রোলিক হর্ন ব্যবহার করায় ১২২টি, হুটার ও বিকন লাইট ব্যবহার করায় ৬টি এবং মাইক্রোবাসে কালো গ্লাস লাগানোয় ১২টি গাড়ির বিরুদ্ধে মামলা দেয়া হয়েছে। এছাড়া ট্রাফিক আইন অমান্য করায় ১হাজার ৩৫৭টি মোটরসাইকেলের বিরুদ্ধে মামলা ও ১২১টি  মোটরসাইকেল আটক করা হয়। গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার করায় চালকের বিরুদ্ধে ১৭টি মামলা দেওয়া হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ডিএমপির ট্রাফিক অভিযান একদিনে অর্ধকোটি টাকা জরিমানা

আপডেট টাইম : ১০:২৬:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ১৭ অক্টোবর ২০১৮