ঢাকা ১০:০৪ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাবির ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ আজ বিকালে

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:০৮:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ অক্টোবর ২০১৮
  • ৩২৮ বার

হাওর বার্তা ডেস্কঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের অধীন ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হবে আজ বিকালে।

মঙ্গলবার বিকাল সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আনুষ্ঠানিকভাবে এ ফল প্রকাশ করবেন। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এর আগে সোমবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ ফল প্রকাশ স্থগিতের কথা জানায় কর্তৃপক্ষ।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান প্রশাসনিক ভবনের কেদ্রীয় ভর্তি অফিসে (কক্ষ নং-২১৪) আনুষ্ঠানিকভাবে এ ফল প্রকাশ করবেন।

গত শুক্রবার ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ওঠে। প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে ছয়জনকে গ্রেফতার করেছে পুলিশ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ঢাবির ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ আজ বিকালে

আপডেট টাইম : ১২:০৮:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ অক্টোবর ২০১৮