ঢাকা ০৫:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

ঢাবির শিক্ষাবর্ষে ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:৪৪:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ১২ অক্টোবর ২০১৮
  • ৩৩২ বার
হাওর বার্তা ডেস্কঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষে ‘ঘ’ ইউনিটের অধীনে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তির পরীক্ষা আজ শুক্রবার অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ৫০টি ও ক্যাম্পাসের বাইরে ঢাকা শহরের ৩১টি স্কুল-কলেজসহ মোট ৮১টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
পরীক্ষার হলে মোবাইল ফোন বা টেলিযোগাযোগ করা যায়, এরকম কোনো ইলেক্ট্রনিক ডিভাইস/যন্ত্র সম্পূর্ণ নিষিদ্ধ ছিল। পরীক্ষা চলাকালে মোবাইল কোর্ট দায়িত্ব পালন করে। এ বছর ১৬১৫টি (বিজ্ঞানে- ১১৫২টি, বিজনেস স্টাডিজে- ৪১০, মানবিকে- ৫৩টি) আসনের জন্য ভর্তিচ্ছু আবেদনকারীর সংখ্যা ৯৫,৩৪১জন।
বিশ্ববিদ্যালয়ের উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এবং হাজারীবাগস্থ লেদার ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি ইনস্টিটিউটসহ ক্যাম্পাসের বাইরের কেন্দ্রগুলো হলো, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় স্কুল ও কলেজ, শেখ বোরহানুদ্দীন পোস্ট গ্রাজুয়েট কলেজ, বেগম বদরুন্নেসা সরকারী মহিলা কলেজ, লালবাগ সরকারী মডেল স্কুল ও কলেজ, আজিমপুর সরকারী গার্লস স্কুল এন্ড কলেজ, ভিকারুন্নেসা নুন স্কুল ও কলেজ (আজিমপুর শাখা), ইডেন মহিলা কলেজ, গার্হস্থ্য অর্থনীতি কলেজ, নীলক্ষেত হাই স্কুল, ঢাকা কলেজ, সরকারি টিচার্স ট্রেনিং কলেজ, গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল, ঢাকা সিটি কলেজ, আইডিয়াল কলেজ, নিউ মডেল ডিগ্রি কলেজ, ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ, মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজ, লালমাটিয়া মহিলা কলেজ, লালমাটিয়া উচ্চ বালিকা বিদ্যালয়, শেরে বাংলানগর গভর্নমেন্ট বয়েজ হাই স্কুল, শেরে বাংলানগর গভর্নমেন্ট গার্লস হাই স্কুল, সরকারি তিতুমীর কলেজ, সিদ্ধেশ্বরী কলেজ, সিদ্ধেশ্বরী গার্লস কলেজ, ভিকারুন্নেসা নুন স্কুল ও কলেজ (কলেজ শাখা), ভিকারুন্নেসা নুন স্কুল ও কলেজ (স্কুল শাখা), হাবিবুল্লাহ বাহার কলেজ, উইল্স লিটল ফ্লাওয়ার স্কুল এন্ড কলেজ এবং সেন্ট্রাল উইমেন্স কলেজ।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ঢাবির শিক্ষাবর্ষে ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

আপডেট টাইম : ০২:৪৪:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ১২ অক্টোবর ২০১৮