ঢাকা ০৪:১৭ পূর্বাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

হেলিকপ্টার দুর্ঘটনা থেকে প্রাণে বাঁচলেন সাগর, ফেরদৌস আরা, ব্রাউনিয়া

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:৩৯:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ অক্টোবর ২০১৮
  • ৪০৯ বার

হাওর বার্তা ডেস্কঃ রাজশাহীর গোদাগাড়ীতে একটি বেসরকারি প্রতিষ্ঠানের হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। বৃহস্পতিবার (১১ অক্টোবর) বিকেল পৌনে ৩টার দিকে উপজেলার আনোয়ারা ফহিম জিয়াউদ্দীন পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠে এ দুর্ঘটনা ঘটে।

চ্যানেল আইয়ের পরিচালক ফরিদুর রেজা সাগর, স্বর্ণ কিশোরী নেটওয়ার্কের পরিচালক ফারজানা ব্রাউনিয়াসহ ছয়জনকে বহনকারী হেলিকপ্টারটি ভূমিতে আছড়ে পড়েছে। তবে এতে সবাই প্রাণে রক্ষা পেয়েছেন বলে জানা গেছে।

গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম জানান, চ্যানেল আইয়ের এমডি ফরিদুর রেজা সাগরসহ ছয়জনই সুস্থ আছেন। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

হেলিকপ্টারের পাইলট গণমাধ্যমকে বলছেন, বৈরী আবহাওয়া এবং ইঞ্জিন ত্রুটির কারণে এ দুর্ঘটনা ঘটেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

হেলিকপ্টার দুর্ঘটনা থেকে প্রাণে বাঁচলেন সাগর, ফেরদৌস আরা, ব্রাউনিয়া

আপডেট টাইম : ০৬:৩৯:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ অক্টোবর ২০১৮