ঢাকা ১০:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সরকারি করা হলো আরও ১৩টি মাধ্যমিক বিদ্যালয়

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:৫১:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ অক্টোবর ২০১৮
  • ৩৯১ বার
হাওর বার্তা ডেস্কঃ দেশের আরো ১৩টি মাধ্যমিক বিদ্যালয়কে সরকারি করা হয়েছে। আজ মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এ সংক্রান্ত আদেশ জারি করে।
সরকারি হওয়া মাধ্যমিক বিদ্যালয়গুলো হলো-রাঙ্গমাটির নানিয়ারচর উপজেলার নানিয়ারচর মডেল উচ্চ বিদ্যালয়, বরকল উপজেলার বরকল মডেল উচ্চ বিদ্যালয়, খাগড়াছড়ির গুইমারা উপজেলার গুইমারা মডেল হাই স্কুল, বাগেরহাটের মংলা উপজেলার টি এ ফারুক স্কুল অ্যান্ড কলেজ, একই জেলার শরণখোলা উপজেলার রায়েন্দা পাইলট হাই স্কুল, রংপুরের কাউনিয়া উপজেলার কাউনিয়া মোফাজ্জল হোসেন মডেল উচ্চ বিদ্যালয়, যশোরের কেশবপুর উপজেলার কেশবপুর পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়, বরিশালের হিজলা উপজেলার সংহতি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়, খুলনার কয়রা উপজেলার কয়রা মদিনাবাদ মডেল মাধ্যমিক বিদ্যালয়, একই জেলার বালঘাটা উপজেলার জলমা চরকাখালী মাধ্যমিক বিদ্যালয়, মাদারীপুরের কালকিনি উপজেলার কালকিনি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়, ফরিদপুরের সালথা উপজেলার সালথা মডেল মাধ্যমিক বিদ্যালয় এবং কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার মনোহরগঞ্জ উচ্চ বিদ্যালয় ও কলেজ।
সরকারি নির্দেশনা অনুযায়ী, সরকারি হওয়া এসব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা অন্যত্র বদলি হতে পারবেন না।
২০১৬ সাল থেকে বেসরকারি স্কুল ও কলেজ সরকারিকরণের জন্য তালিকাভুক্তির কাজ শুরু করে সরকার। প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী সারাদেশে ৩২৫টি বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়কে সরকারি করা হবে।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

সরকারি করা হলো আরও ১৩টি মাধ্যমিক বিদ্যালয়

আপডেট টাইম : ০৭:৫১:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ অক্টোবর ২০১৮