ঢাকা ০৭:০৩ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
জাতিসংঘে প্রধানমন্ত্রীর সফর চার দিনে ৩০ কর্মসূচি ১১ দ্বিপক্ষীয় বৈঠক দেশজুড়ে জ্বলবে সৌরবিদ্যুৎ ৫ গোলের রোমাঞ্চকর ম্যাচে ইংল্যান্ডকে হারাল স্পেন অপরাধের ‘পাইপলাইন’ কিশোর গ্যাং দেশের অর্থনৈতিক অগ্রযাত্রায় পোশাকশিল্পের ভূমিকা গুরুত্বপূর্ণ: মন্ত্রী জাকারিয়া তাহের যুক্তরাষ্ট্র সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রতি উপজেলায় ১০ তরুণ উদ্যোক্তাকে ২০ লাখ টাকা পর্যন্ত প্রণোদনা দেওয়া হবে : বাংলাদেশ ব্যাংকের গভর্নর যুক্তরাষ্ট্রে প্রধানমন্ত্রীর পাঁচ দিনের সফরে কী কী হলো বিরোধীদলের লংমার্চের কৌশল মানুষ বুঝে গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী পোপ লিওর ফ্রান্স সফরে ধর্মীয় আবহ, প্যারিস-লুর্দে মানুষের ঢল

জঙ্গিদের টার্গেট ছিল চট্টগ্রাম আদালত ভবন

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:৩১:০৩ অপরাহ্ন, শুক্রবার, ৫ অক্টোবর ২০১৮
  • ৪০৭ বার

হাওর বার্তা ডেস্কঃ চট্টগ্রামের মীরসরাইয়ের ‘জঙ্গি আস্তানা’ থেকে দু’জনের ছিন্নভিন্ন লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার দুপুর পৌনে ১২টার দিকে এক ব্রিফিংয়ে এ কথা জানিয়েছেন র‍্যাব-৭ এর অধিনায়ক শাফায়াত জামিল ফাহিম।

তিনি বলেন, ‘জঙ্গিরা চট্টগ্রামের আদালত ভবনে হামলার টার্গেট করে নগরীর অদূরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে জোরারগঞ্জের চৌধুরী ম্যানসন ভাড়া নিয়েছিলেন।’

এই র‍্যাব কর্মকর্তার ভাষ্যে, সোহেল নামে এক যুবক একতলা ভবনটির ৫টি কক্ষ ভাড়া নেন, চারজন থাকবেন জানিয়ে। বাড়ির মালিক মাজহার চৌধুরীকে তারা একজন নারী ও তিনজন পুরুষ থাকবেন বলে জানিয়েছিলেন।

তিনি বলেন, ‘গ্রেনেড বিস্ফোরণের কারণেই ওই দু’জনের দেহ ছিন্নভিন্ন হয়ে গেছে।’

শাফায়াত জামিল আরো বলেন, ‘বাড়ি থেকে ৫টি অবিস্ফোরিত গ্রেনেড উদ্ধার করা হয়েছে। এর মধ্যে তিনটি বাড়ির ভেতরে পাওয়া গেছে। আর একটি একে-২২ চাইনিজ রাইফেল ও ৩টি পিস্তল উদ্ধার করা হয়েছে।’

এর আগে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার রাত ৩টা থেকে চট্টগ্রাম মহাসড়কের পূর্বপার্শ্বের চৌধুরী ম্যানশন ঘিরে রাখে র‍্যাব। এরপর ভোরে অভিযান চালানো হয়।

ভোর চারটার দিকে র‍্যাবের উপস্থিতি টের পেয়ে জঙ্গিরা ভেতর থেকে গুলি ছোড়ে। র‍্যাবও পাল্টা গুলি চালায়। এক পর্যায়ে বাড়ির ভেতরে বেশ কয়েকটি বিস্ফোরণ হয়।

রাতেই বাড়ির মালিক মাজহার চৌধুরী এবং কেয়ারটেকারকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে র‍্যাব।

বাড়ির মালিকের বরাত দিয়ে র‌্যাব জানায়, গত ২৯ সেপ্টেম্বর দুই ব্যক্তি বাড়িটি ভাড়া নেন। তারা চট্টগ্রামের একটি রড নির্মাণকারী প্রতিষ্ঠানে চাকরি করেন বলে পরিচয় দিয়েছেন।

এদিকে, জঙ্গি আস্তার খবর পেয়ে সকাল থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জোরাগঞ্জের বাড়ির অদূরে উৎসুক জনতা ভিড় করেছেন। তবে তাদের বাড়ির কাছে ভিড়তে দিচ্ছে না র‍্যাব।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর সফর চার দিনে ৩০ কর্মসূচি ১১ দ্বিপক্ষীয় বৈঠক

জঙ্গিদের টার্গেট ছিল চট্টগ্রাম আদালত ভবন

আপডেট টাইম : ০৪:৩১:০৩ অপরাহ্ন, শুক্রবার, ৫ অক্টোবর ২০১৮