ঢাকা ০৯:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

কোটার দাবিতে শাহবাগে সড়ক অবরোধ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৪৯:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ অক্টোবর ২০১৮
  • ৪১৫ বার

হাওর বার্তা ডেস্কঃ ৩০ শতাংশ কোটা পুনর্বহালের দাবিতে রাজধানীর শাহবাগে বৃহস্পতিবার দ্বিতীয় দিনের মতো অবরোধ করে রেখেছেন মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড। শাহবাগ অবরোধের ফলে ওই সড়ক দিয়ে চলাচলকারী যাত্রীরা চরম দুর্ভোগের শিকার হচ্ছেন। মতিঝিল থেকে গাবতলী ও মিরপুর রুটে চলাচলকারী যানবাহনগুলো নিউমার্কেট হয়ে ঘুরে যেতে হচ্ছে।

বুধবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে প্রথম ও দ্বিতীয় শ্রেণির সরকারি চাকরিতে সব ধরনের কোটা বাতিলের প্রস্তাব অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এরপর গতকাল রাত সাড়ে ৮টার দিকে শাহবাগে সড়ক অবরোধ করে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড। এতে ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। তারা তাদের ৩০ শতাংশ কোটা পুনর্বহালের দাবি জানান।

শাহবাগ থানার ওসি আবুল হাসান জানান, মুক্তিযোদ্ধার সন্তানরা শাহবাগে সড়ক অবরোধ করেছেন। আপাতত যান চলাচল বন্ধ। আমরা তাদের চলে যেতে অনুরোধ করেছি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

কোটার দাবিতে শাহবাগে সড়ক অবরোধ

আপডেট টাইম : ১০:৪৯:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ অক্টোবর ২০১৮