ঢাকা ০২:০১ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় সবাইকে দায়িত্বশীল হতে হবে: মির্জা ফখরুল কিশোরগঞ্জের স্বাস্থ্যখাতসহ সার্বিক উন্নয়নে কাজ চলছে: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম সংসদ থেকে ভালো রাজনৈতিক সংস্কৃতির চর্চা সংসদ থেকে শুরু করতে চাই : স্বরাষ্ট্রমন্ত্রী আরও বাড়ল দেশের রিজার্ভ দায়িত্বের বাইরে কেউ যেন মন্তব্য না করে : প্রধানমন্ত্রী সংসদে দায়িত্বশীল বিরোধী দল হিসেবে ভূমিকা পালন করতে চাই যুদ্ধের মধ্যেই সেনাদের জানাজায় লাখো ইরানির ঢল বীর মুক্তিযোদ্ধাদের সম্মান ও অধিকার সবার আগে : ডিএসসিসি প্রশাসক প্রথম অধিবেশন ঘিরে অতিথিদের প্রবেশ ও গাড়ি পার্কিং নির্দেশনা ইরাকের মাটির নীচে ইরানের ‘মিসাইল সিটি’

এস কে সিনহার বিরুদ্ধে পাবনায় সাধারণ ডায়েরি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:১৩:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২ অক্টোবর ২০১৮
  • ৪০৮ বার

হাওর বার্তা ডেস্কঃ সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহার বিরুদ্ধে পাবনা সদর থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। মঙ্গলবার (২ অক্টোবর) দুপুরে পাবনা পৌর সদরের গোপালপুর মহল্লার খন্দকার আব্দুল মান্নানের ছেলে আওয়ামী লীগ নেতা খ ম হাসান কবির আরিফ এই সাধারণ ডায়েরি করেন। জিডি নাম্বার ৮৫।

হাসান কবির আরিফ কেন্দ্রীয় আওয়ামী লীগের উপ-কমিটির সহ-সম্পাদক, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও পাবনা সরকারি এডওয়ার্ড কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি।

হাসান কবির আরিফ জানান, সম্প্রতি যুক্তরাজ্যে এক কনফারেন্সে সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহা প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আপত্তিকর, মিথ্যা ও বানোয়াট বক্তব্য দেন। এতে করে বাংলাদেশ সরকার তথা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাবমূর্তি ও মান ক্ষুণ্ণ হয়েছে। দেশের একজন সচেতন নাগরিক হিসেবে তিনি এই সাধারণ ডায়েরি করেছেন।

এ বিষয়ে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) ওবাইদুল হক বলেন, ‘সাধারণ ডায়েরি পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় সবাইকে দায়িত্বশীল হতে হবে: মির্জা ফখরুল

এস কে সিনহার বিরুদ্ধে পাবনায় সাধারণ ডায়েরি

আপডেট টাইম : ০৪:১৩:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২ অক্টোবর ২০১৮