ঢাকা ০৮:১৩ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

আরও ২৫টি হাইস্কুল সরকারি হলো

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:২০:০৫ অপরাহ্ন, সোমবার, ১ অক্টোবর ২০১৮
  • ৪৩৬ বার

হাওর বার্তা ডেস্কঃ দেশের আরও ২৫টি বেসরকারি হাইস্কুল জাতীয়করণ করা হয়েছে। সোমবার শিক্ষা মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, জাতীয়কৃত এসব স্কুলের কোনো শিক্ষক অন্যত্র বদলি হতে পারবেন না।

সরকারি স্কুল ও কলেজবিহীন উপজেলায় একটি করে স্কুল ও কলেজ জাতীয়করণের ব্যাপারে ঘোষণা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর ভিত্তিতে বিভিন্ন সময়ে প্রধানমন্ত্রীর সম্মতি দেওয়া স্কুলগুলো ধারাবাহিকভাবে জাতীয়করণ করা হচ্ছে।

জানা গেছে, দেশে পুরনো সরকারি হাইস্কুল আছে ৩৩৩টি। পরে বিভিন্ন সময়ে ১২টি মডেল বিদ্যালয়সহ ২১৩টি মাধ্যমিক বিদ্যালয় জাতীয়করণ করা হয়।

বর্তমানে নুতন করে আরও ২৫টি বিদ্যালয় জাতীয়করণ করায় দেশে মোট সরকারি বিদ্যালয়ের সংখ্যা দাঁড়ালো ৫৭৬টি। নতুন জাতীয়কৃত স্কুলের তালিকা শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে (www.moedu.gov.bd) দেওয়া হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

আরও ২৫টি হাইস্কুল সরকারি হলো

আপডেট টাইম : ০৮:২০:০৫ অপরাহ্ন, সোমবার, ১ অক্টোবর ২০১৮