ঢাকা ০৮:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

চার দিনের সফরে তুরস্ক যাচ্ছেন সেনাপ্রধান

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৫৭:১৯ অপরাহ্ন, শনিবার, ২৯ সেপ্টেম্বর ২০১৮
  • ৫০১ বার

হাওর বার্তা ডেস্কঃ সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ তুরস্কের ল্যান্ড ফোর্স কমান্ডার জেনারেল উমিত দান্দারের আমন্ত্রণে চার দিনের শুভেচ্ছা সফরে আগামী সোমবার তুরস্কের উদ্দেশে যাত্রা করবেন।

সফরকালে তিনি তুরস্কের প্রতিরক্ষামন্ত্রী, চিফ অব জেনারেল স্টাফ ও ল্যান্ড ফোর্স কমান্ডারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। শনিবার বিকালে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের  (আইএসপিআর) সহকারী পরিচালক মোহাম্মদ রেজা-উল করিম শাম্মী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

সেনাবাহিনী প্রধানের এই সফরের মধ্য দিয়ে বাংলাদেশ ও তুরস্ক সেনাবাহিনীর মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন ও প্রশিক্ষণ সহায়তার বিষয়গুলো আরও বেগবান হবে বলে আশা করা হচ্ছে।

সফর শেষে সেনাপ্রধান আগামী ৬ অক্টোবর দেশে ফিরবেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

চার দিনের সফরে তুরস্ক যাচ্ছেন সেনাপ্রধান

আপডেট টাইম : ১০:৫৭:১৯ অপরাহ্ন, শনিবার, ২৯ সেপ্টেম্বর ২০১৮