হাওর বার্তা ডেস্কঃ সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, পদ্মা সেতুর নাম করণ করা হবে শেখ হাসিনা পদ্মা সেতু। আজ শনিবার দুপুরে মুন্সীগঞ্জের মাওয়া প্রান্তে পদ্মাসেতু প্রকল্প এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
তিনি আরো বলেন, পদ্মা সেতু প্রকল্পের ৫৯ ভাগ এবং মূল সেতুর ৭০ ভাগ কাজ সর্ম্পূণ হয়েছে। আগামী ১৩ই অক্টোবর ৬০ ভাগ কাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
পরিদর্শন কালে আরো উপস্থিত ছিলেন–প্রকল্প পরিচালক শফিকুল ইসলাম, নির্বাহি প্রকৌশলী দেওয়ান মোহাম্মদ আব্দুল কাদের, শ্রীনগর সার্কেল এসপি কাজী লিমা লৌহজং থানা ওসি মোঃ লিয়াকত আলি, ট্রফিক ইনচার্য মাওয়া (টি আই) মোঃ সিদ্দিকুর রহমান প্রমুখ।
Reporter Name 
























