ঢাকা ০৮:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
টানা ৮ দফায় কত কমল স্বর্ণের দাম বৃষ্টি চলবে কতদিন, শীত নামবে কবে জানাল আবহাওয়া অধিদপ্তর রামদা-হকিস্টিকসহ দেশীয় অস্ত্র নিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে আ. লীগ রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন ও ন্যায়বিচার নিশ্চিত করতে হবে: পররাষ্ট্রমন্ত্রী জন্মদিনে শিশুদের আবদার মেটালেন প্রধানমন্ত্রী পরিবেশ রক্ষায় বিশ্বের অনন্য ৫ শহর গজিয়ে ওঠা মাদরাসা শিক্ষা কাঠামোর নেপথ্যে কি ‘মানতের সন্তান’? প্রধানমন্ত্রীর জন্মদিনে ছাত্রদলের দোয়া মাহফিল ও খাবার বিতরণ চীন-রাশিয়ার সঙ্গে পরমাণু বোমা নিয়ন্ত্রণ চুক্তি কঠিন হবে: ট্রাম্প ‘জয় বাংলা’ এখন আওয়ামী লীগের সন্ত্রাসীদের পালানোর স্লোগান: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

আগামী একাদশ জাতীয় নির্বাচনে ইভিএম ব্যবহার থাকছে

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৫৬:১৬ পূর্বাহ্ন, শনিবার, ২৯ সেপ্টেম্বর ২০১৮
  • ৩৭০ বার

হাওর বার্তা ডেস্কঃ আগামী একাদশ জাতীয় নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) ব্যবহার থাকছে বলে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওকে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শুক্রবার (২৮ সেপ্টেম্বর) নিউইয়র্কের গ্র্যান্ড হায়াত হোটেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার কক্ষে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী সাক্ষাৎ করলে প্রধানমন্ত্রী তাকে এ কথা জানিয়েছেন। পরে এক সংবাদ সম্মেলনে এ কথা প্রধানমন্ত্রী নিজেই জানিয়েছেন।

সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী বলেন, ‘যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও সাক্ষাৎ করতে এসেছিলেন। তার সঙ্গে বৈঠক হয়েছে। বৈঠকে আমরা পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেছি। বৈঠকে আমাদের নির্বাচন ব্যবস্থা নিয়েও তার সঙ্গে আলোচনা হয়েছে। তাকে জানিয়েছি, একনেকে (জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি) ইভিএম প্রকল্প অনুমোদন পেয়েছে এবং আমরা চাই, আগামী নির্বাচনে ইভিএমের ব্যবহার হোক।’

সংবাদ সম্মেলনের শুরুতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের প্রসঙ্গ উল্লেখ করে প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘তার সঙ্গে একটি ফলপ্রসূ বৈঠক হয়েছে। রোহিঙ্গা ইস্যু ও আমাদের জাতীয় নির্বাচন নিয়ে বৈঠকে আমরা আলোচনা করেছি।’ বাংলাদেশে গণতান্ত্রিক ব্যবস্থা অব্যাহত থাকুক এবং অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হোক— যুক্তরাষ্ট্র এমনটি চায় বলেও জানান প্রধানমন্ত্রী। সংবাদ সম্মেলনে সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার সম্প্রতি প্রকাশিত বই নিয়েও কথা বলেন তিনি।

উল্লেখ্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৭৩তম জাতিসংঘ সাধারণ অধিবেশনে (ইউএনজিএ) অংশগ্রহণের জন্য নিউইয়র্কে রয়েছেন। সফরে সাধারণ অধিবেশনে ভাষণ দেওয়া ছাড়াও বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান ও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রধানদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন তিনি।

আজ শনিবার (২৯ সেপ্টেম্বর) তার নিউইয়র্ক থেকে দেশের উদ্দেশে রওনা হবেন। লন্ডনে যাত্রাবিরতি শেষে ১ অক্টোবর ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে তার। বাসস।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

টানা ৮ দফায় কত কমল স্বর্ণের দাম

আগামী একাদশ জাতীয় নির্বাচনে ইভিএম ব্যবহার থাকছে

আপডেট টাইম : ১১:৫৬:১৬ পূর্বাহ্ন, শনিবার, ২৯ সেপ্টেম্বর ২০১৮