ঢাকা ০৮:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
টানা ৮ দফায় কত কমল স্বর্ণের দাম বৃষ্টি চলবে কতদিন, শীত নামবে কবে জানাল আবহাওয়া অধিদপ্তর রামদা-হকিস্টিকসহ দেশীয় অস্ত্র নিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে আ. লীগ রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন ও ন্যায়বিচার নিশ্চিত করতে হবে: পররাষ্ট্রমন্ত্রী জন্মদিনে শিশুদের আবদার মেটালেন প্রধানমন্ত্রী পরিবেশ রক্ষায় বিশ্বের অনন্য ৫ শহর গজিয়ে ওঠা মাদরাসা শিক্ষা কাঠামোর নেপথ্যে কি ‘মানতের সন্তান’? প্রধানমন্ত্রীর জন্মদিনে ছাত্রদলের দোয়া মাহফিল ও খাবার বিতরণ চীন-রাশিয়ার সঙ্গে পরমাণু বোমা নিয়ন্ত্রণ চুক্তি কঠিন হবে: ট্রাম্প ‘জয় বাংলা’ এখন আওয়ামী লীগের সন্ত্রাসীদের পালানোর স্লোগান: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

কিশোরগঞ্জের সফর শেষে গতকাল ঢাকা ফিরেছেন রাষ্ট্রপতি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৩১:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ২৯ সেপ্টেম্বর ২০১৮
  • ৪৪০ বার

হাওর বার্তা ডেস্কঃ কিশোরগঞ্জের হাওরের তিন উপজেলা সফর শেষে রাষ্ট্রপতি আবদুল হামিদ গতকাল বিকেলে ঢাকায় ফিরেছেন। শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে মিঠামইন উপজেলা হেলিপ্যাড থেকে সামরিক হেলিকপ্টারযোগে রাষ্ট্রপতি ঢাকার উদ্দেশে রওনা হন বলে জানা গেছে।

রাষ্ট্রপতিকে বিদায় জানানোর সময় কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও রাষ্ট্রপতির বড় ছেলে রেজওয়ান আহাম্মদ তৌফিক, রাষ্ট্রপতি কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া, রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল সরোয়ার হোসেন, জেলা প্রশাসক মো. সারওয়ার মুর্শেদ চৌধুরী, পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ, মিঠামইন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুস সহিদ ভুঁইয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

এর আগে শুক্রবার নিজ বাড়ির মসজিদে জুমার নামাজ আদায় করেন রাষ্ট্রপতি। নামাজের পর বাবা মো. তায়েব উদ্দিন ও মা মোছা. তমিজা খাতুনের কবর জিয়ারত করেন তিনি। রাষ্ট্রপতি বাড়ির আঙ্গিনায় সমাহিত বাবা-মায়ের জন্য সবার কাছে দোয়া কামনা করেন।

উল্লেখ্য, গত ২৪ সেপ্টেম্বর পাঁচ দিনের সফরে নিজ জেলা কিশোরগঞ্জে আসেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। সফরকালে রাষ্ট্রপতিকে হাওর উপজেলা অষ্টগ্রাম, ইটনা ও মিঠামইনে গণসংবর্ধনা দেয়া হয়। এছাড়া তিনি বেশ কয়েকটি সুধী সমাবেশে যোগদান, হাওরের বিভিন্ন উন্নয়নমূলক কাজ উদ্বোধন ও পরিদর্শন করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

টানা ৮ দফায় কত কমল স্বর্ণের দাম

কিশোরগঞ্জের সফর শেষে গতকাল ঢাকা ফিরেছেন রাষ্ট্রপতি

আপডেট টাইম : ০৯:৩১:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ২৯ সেপ্টেম্বর ২০১৮