ঢাকা ০৮:২৯ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
পরিবেশ রক্ষায় বিশ্বের অনন্য ৫ শহর গজিয়ে ওঠা মাদরাসা শিক্ষা কাঠামোর নেপথ্যে কি ‘মানতের সন্তান’? প্রধানমন্ত্রীর জন্মদিনে ছাত্রদলের দোয়া মাহফিল ও খাবার বিতরণ চীন-রাশিয়ার সঙ্গে পরমাণু বোমা নিয়ন্ত্রণ চুক্তি কঠিন হবে: ট্রাম্প ‘জয় বাংলা’ এখন আওয়ামী লীগের সন্ত্রাসীদের পালানোর স্লোগান: পররাষ্ট্র প্রতিমন্ত্রী আম বয়ানের মধ্য দিয়ে গাইবান্ধায় ৩ দিনের জেলা ইজতেমা শুরু গোপালগঞ্জবাসী চাইলে নাশকতাকারীদের বিরুদ্ধে বিশেষ অভিযান: আইজিপি অস্ট্রেলিয়া সফরের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন জামায়াত আমির জাল সার্টিফিকেটধারীদের দুর্দিন আসছে: শিক্ষামন্ত্রী স্বাধীনতার ৫৫ বছর পরও মৌলিক সমস্যার সমাধান হয়নি : রাষ্ট্রপতি

সমাবেশের অনুমতি পায়নি বিএনপি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:৫৬:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ সেপ্টেম্বর ২০১৮
  • ৪৬২ বার

হাওর বার্তা ডেস্কঃ বিএনপির পক্ষ থেকে শনিবার সোহরাওয়ার্দী উদ্যান বা নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করার অনুমতি চেয়েছিল বিএনপি তবে সার্বিক বিবেচনায় ওইদিন সমাবেশের দেওয়া হয়নি।

বৃহস্পতিবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে এতথ্য নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার মো. শাহাবুদ্দিন কোরেশি।

শাহাবুদ্দিন কোরেশি বলেন, বিএনপির পক্ষ থেকে সমাবেশ করার আবেদন করা হয়েছিল কিন্তু একটি সমাবেশের অনুমতি দিতে হলে পারপার্শ্বিক অনেক কিছু বিবেচনায় নিতে হয়।

ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার বলেন, বিএনপিকে শনিবার ইঞ্জিনিয়ার্স ইনস্টটিউশনে কর্মসূচি পালন করতে বলা হয়েছিল; তবে তা না করে তারা রোববার কর্মসূচি পালনের জন্য অনুমতির আবেদন করেছে। সে ব্যাপারে এখনও সিদ্ধান্ত হয়নি।

এর আগে দুপুরে সমাবেশের অনুমতি নিতে ডিএমপিতে যায় বিএনপির একটি প্রতিনিধি দল। সেখান থেকে বের হয়ে দলটির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী বলেন, আমরা ডিএমপিতে গিয়েছিলাম অনুমতির জন্য। শনিবার না হলে রোববার আমরা সমাবেশ করতে চাই। তবে কর্তৃপক্ষ এখনও কিছু জানায়নি।

রাজধানীতে জনসভা করার জন্য প্রথমে বৃহস্পতিবার দিন ঘোষণা দিয়েছিল বিএনপি। এদিন সোহরাওয়ার্দী উদ্যান অথবা নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে কর্মসূচি পালনের অনুমতি চেয়ে ডিএমপিকে চিঠিও দেয় দলটি। তবে সর্বশেষ মঙ্গলবার জনসভার নতুন তারিখ ২৯ সেপ্টেম্বর (শনিবার) ধার্য করেন বিএনপি নেতারা।

এ ছাড়া আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোট সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করতে চেয়েছিল। সেখানে তাদের অনুমতি না দিয়ে মহানগর নাট্যমঞ্চে ২৯ সেপ্টেম্বর সমাবেশ করার অনুমতি দেওয়া হয়। একই দিন চাইলে বিএনপি ঘরোয়া পরিবেশে সমাবেশ করতে পারবে বলে ডিএমপি সূত্র জানিয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

পরিবেশ রক্ষায় বিশ্বের অনন্য ৫ শহর

সমাবেশের অনুমতি পায়নি বিএনপি

আপডেট টাইম : ০৫:৫৬:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ সেপ্টেম্বর ২০১৮