ঢাকা ০৮:১৯ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
চীন-রাশিয়ার সঙ্গে পরমাণু বোমা নিয়ন্ত্রণ চুক্তি কঠিন হবে: ট্রাম্প ‘জয় বাংলা’ এখন আওয়ামী লীগের সন্ত্রাসীদের পালানোর স্লোগান: পররাষ্ট্র প্রতিমন্ত্রী আম বয়ানের মধ্য দিয়ে গাইবান্ধায় ৩ দিনের জেলা ইজতেমা শুরু গোপালগঞ্জবাসী চাইলে নাশকতাকারীদের বিরুদ্ধে বিশেষ অভিযান: আইজিপি অস্ট্রেলিয়া সফরের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন জামায়াত আমির জাল সার্টিফিকেটধারীদের দুর্দিন আসছে: শিক্ষামন্ত্রী স্বাধীনতার ৫৫ বছর পরও মৌলিক সমস্যার সমাধান হয়নি : রাষ্ট্রপতি স্পেনের সামনে ফ্রান্স, পর্তুগাল-জার্মানি-ইংল্যান্ড কে কাকে প্রতিপক্ষ পেল গুরুদয়াল সরকারি কলেজে বিশ্ব দর্শন দিবস উদযাপন: দর্শনের আলোয় একসঙ্গে চিন্তা ও কাজের আহ্বান ডিজিএফআইয়ের মেজর পরিচয়ে প্রতারণার জাল, চাকরিচ্যুত আসাদুল কারাগারে

টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:২০:৫০ অপরাহ্ন, বুধবার, ২৬ সেপ্টেম্বর ২০১৮
  • ৪৩৫ বার

asiacup, bangladesh, pakisatn, rtv online, আরটিভি অনলাইন, বাংলাদেশ পাকিস্তান

হাওর বার্তা ডেস্কঃ সুপার ফোরের শেষ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। আবুধাবির শেখ জায়েদ আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ অধিনায়ক।

বাংলাদেশ দলে এসেছে তিনটি পরিবর্তন। আঙ্গুলের ব্যথায় সাকিবের বদলে খেলছেন মুমিনুল হক। গত তিন ম্যাচে লিটন দাসের সঙ্গে ওপেন করা নাজমুল হাসান শান্তর জায়গায় নেওয়া হয়েছে সৌম্য সরকারকে। এছাড়াও গত ম্যাচে অভিষেক হওয়া নাজমুল ইসলাম অপুর পরিবর্তে নেওয়া হয়েছে পেসার রুবেল হোসেনকে।

অন্যদিকে মোহাম্মদ আমিরের বদলে পাকিস্তান দলে চলতি টুর্নামেন্টে প্রথমবারের মতো ডাকা হয়েছে পেসার জুনাইদ খানকে।

এশিয়া কাপের আজকের ম্যাচটি অঘোষিত সেমিফাইনালে পরিণত হয়েছে।

দুই ম্যাচ জিতে আগেই ফাইনাল নিশ্চিত করেছে ভারত। অন্যদিকে দুই ম্যাচ হেরে বিদায় নিয়েছে আফগানিস্তান।

ফলে সুপার ফোরের দুটি ম্যাচের একটি করে জেতা বাংলাদেশ ও পাকিস্তান একই বিন্দুতে। দুদলের সামনেই অভিন্ন সরল সমীকরণ। জিতলে ফাইনাল, হারলে বিদায়।

এশিয়া কাপের অলিখিত সেমিফাইনালে রূপ নেয়া আজকের ম্যাচে বাংলাদেশ দলে দুটি পরিবর্তন দেখা যেতে পারে।

তামিমের জায়গায় টানা তিন ম্যাচে সুযোগ দেয়া হয়েছিল তরুণ ওপেনার নাজমুল হোসেন শান্তকে। তিন ম্যাচেই ব্যর্থ তিনি। আরেক ওপেনার লিটন দাসও দিতে পারছেন না প্রত্যাশার প্রতিদান।

ধারাবাহিক ব্যর্থতায় আজ পাকিস্তানের বিপক্ষে অলিখিত ‘সেমিফাইনালে’ ওপেনিং জুটিতে পরিবর্তন আনার আভাস মিলছে। নাজমুলের জায়গায় একাদশে সুযোগ মিলতে পারে সৌম্য সরকারের।

আর মোহাম্মদ মিঠুনকে বসিয়ে একজন পেসার বাড়ানো হতে পারে। আর তাই যদি হয়, তবে দলে জায়গা পাচ্ছেন অভিজ্ঞ রুবেল হোসেন।

বাংলাদেশ একাদশ
লিটন দাস, সৌম্য সরকার, মোহাম্মদ মিঠুন, ইমরুল কায়েস, মুশফিকুর রহিম, মুমিনুল হক, মাহমুদুল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, মাশরাফি বিন মুর্তজা (অধিয়ানায়ক), মুস্তাফিজুর রহমান ও রুবেল হোসেন।

পাকিস্তান একাদশ
ইমাম-উল-হক, ফখর জামান, বাবর আজম, সরফরাজ আহমেদ, শোয়েব মালিক, আসিফ আলী, শাদাব খান, মোহাম্মদ নাওয়াজ, হাসান আলী, জুনাইদ খান ও শাহিন শাহ আফ্রিদি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

চীন-রাশিয়ার সঙ্গে পরমাণু বোমা নিয়ন্ত্রণ চুক্তি কঠিন হবে: ট্রাম্প

টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

আপডেট টাইম : ০৫:২০:৫০ অপরাহ্ন, বুধবার, ২৬ সেপ্টেম্বর ২০১৮