ঢাকা ০৮:০৯ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
জাল সার্টিফিকেটধারীদের দুর্দিন আসছে: শিক্ষামন্ত্রী স্বাধীনতার ৫৫ বছর পরও মৌলিক সমস্যার সমাধান হয়নি : রাষ্ট্রপতি স্পেনের সামনে ফ্রান্স, পর্তুগাল-জার্মানি-ইংল্যান্ড কে কাকে প্রতিপক্ষ পেল গুরুদয়াল সরকারি কলেজে বিশ্ব দর্শন দিবস উদযাপন: দর্শনের আলোয় একসঙ্গে চিন্তা ও কাজের আহ্বান ডিজিএফআইয়ের মেজর পরিচয়ে প্রতারণার জাল, চাকরিচ্যুত আসাদুল কারাগারে রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যায় দোষী সাব্যস্ত মিয়ানমার, ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ ৪ হাজার ৩৩২ ইউপিতে নির্বাচনের তালিকা প্রকাশ ইসির কিশোরগঞ্জ-৩ ( করিমগঞ্জ, তাড়াইল) উপনির্বাচনে, আলোচনায় জিএম মুজিবুর রহমান সবুজ কিশোরগঞ্জ-৩ আসনে উপনির্বাচন মনোনয়নযুদ্ধে বিএনপি নেতারা, আলোচনায় গাউস-জাহাঙ্গীরসহ চারজন আ.লীগ রাজনীতির নামে দেশকে ধ্বংস করার চক্রান্ত করছে: চরমোনাই পীর

ডিজিটাল হলো মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের বেতন-বিল কার্যক্রম

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:৩৬:৪৫ অপরাহ্ন, বুধবার, ২৬ সেপ্টেম্বর ২০১৮
  • ৩৬৭ বার

হাওর বার্তা ডেস্কঃ মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের বেতন-বিল সাবমিট কার্যক্রম ডিজিটালাইজ করা হয়েছে। এখন থেকে এই মন্ত্রণালয়ের সব কর্মকর্তার বেতন অনলাইনে সাবমিট করতে হবে।

মঙ্গলবার মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাছিমা বেগম মন্ত্রণালয়ের সভাকক্ষে তার বেতন-বিল অনলাইনে সাবমিট করে এ কার্যক্রমের উদ্বোধন করেন।

এ সময় নাছিমা বেগম বলেন, এ কার্যক্রমের মাধ্যমে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় পেপারলেস অফিসের যুগে প্রবেশ করল।

তিনি বলেন, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের প্রায় সব ফাইলই এখন ই-ফাইলিং করা হয়। বেতন-বিল আগে কাগজে লিখে সাবমিট করা হতো। এখন থেকে আর কাগজের বিল সাবমিট করা হবে না। ইন্টারনেটের মাধ্যমে কর্মকর্তারা তাদের বেতন বিল সাবমিট করবেন।

উল্লেখ্য, অর্থ মন্ত্রণালয় সর্বপ্রথম অনলাইনে কর্মকর্তাদের বেতন-বিল সাবমিটের কার্যক্রম শুরু করে। মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় দ্বিতীয় মন্ত্রণালয় হিসাবে অনলাইনে বেতন-বিল সাবমিটের কার্যক্রম শুরু করল।

মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মাহমুদা শারমিন বেনু, অতিরিক্ত সচিব মো. আব্দুল করিমসহ মন্ত্রণালয়ের কর্মকর্তা এবং অর্থ মন্ত্রণালয়ের প্রতিনিধিগণ এ সময় উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

জাল সার্টিফিকেটধারীদের দুর্দিন আসছে: শিক্ষামন্ত্রী

ডিজিটাল হলো মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের বেতন-বিল কার্যক্রম

আপডেট টাইম : ০২:৩৬:৪৫ অপরাহ্ন, বুধবার, ২৬ সেপ্টেম্বর ২০১৮