ঢাকা ০৮:০৯ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
জাল সার্টিফিকেটধারীদের দুর্দিন আসছে: শিক্ষামন্ত্রী স্বাধীনতার ৫৫ বছর পরও মৌলিক সমস্যার সমাধান হয়নি : রাষ্ট্রপতি স্পেনের সামনে ফ্রান্স, পর্তুগাল-জার্মানি-ইংল্যান্ড কে কাকে প্রতিপক্ষ পেল গুরুদয়াল সরকারি কলেজে বিশ্ব দর্শন দিবস উদযাপন: দর্শনের আলোয় একসঙ্গে চিন্তা ও কাজের আহ্বান ডিজিএফআইয়ের মেজর পরিচয়ে প্রতারণার জাল, চাকরিচ্যুত আসাদুল কারাগারে রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যায় দোষী সাব্যস্ত মিয়ানমার, ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ ৪ হাজার ৩৩২ ইউপিতে নির্বাচনের তালিকা প্রকাশ ইসির কিশোরগঞ্জ-৩ ( করিমগঞ্জ, তাড়াইল) উপনির্বাচনে, আলোচনায় জিএম মুজিবুর রহমান সবুজ কিশোরগঞ্জ-৩ আসনে উপনির্বাচন মনোনয়নযুদ্ধে বিএনপি নেতারা, আলোচনায় গাউস-জাহাঙ্গীরসহ চারজন আ.লীগ রাজনীতির নামে দেশকে ধ্বংস করার চক্রান্ত করছে: চরমোনাই পীর

সৌদি জেদ্দা বিমানবন্দরে বন্ধ হলো বাংলাদেশ হজ প্লাজা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:১১:১৬ পূর্বাহ্ন, বুধবার, ২৬ সেপ্টেম্বর ২০১৮
  • ৪০০ বার

হাওর বার্তা ডেস্কঃ সৌদি আরবের জেদ্দা বিমানবন্দরে বন্ধ হলো বাংলাদেশসহ বিভিন্ন দেশের হজ প্লাজা। মঙ্গলবার (২৫ সেপ্টেম্বর) পর্যন্ত শেষদিনের মতো বাংলাদেশ হজ প্লাজা দিয়ে হাজিরা বাংলাদেশের উদ্দেশে বিমানবন্দর ত্যাগ করেন। আজ বুধবার থেকে যথারীতি পার্শ্ববর্তী আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে অবশিষ্ট হজযাত্রীরা দেশে ফিরবেন।

পবিত্র হজ পালনের লক্ষ্যে সৌদি আরবে আসা বাংলাদেশি হজযাত্রীদের নির্বিঘ্নে যাতায়াত নিশ্চিত করতে ধর্ম মন্ত্রণালয় জেদ্দা বিমানবন্দরের একটি নির্দিষ্ট জায়গা ভাড়া নিয়ে মধ্য জুলাই থেকে বাংলাদেশ হজ প্লাজার কার্যক্রম শুরু হয়।

জানা গেছে, মঙ্গলবার পর্যন্ত পবিত্র হজ পালন শেষে মোট ১ লাখ ২০ হাজার ২৭৯ জন হজযাত্রী দেশে ফিরে এসেছেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ১৫৬টি ও সৌদি এয়ারলাইন্সের ১৮৬টিসহ মোট ৩৪২টি ফ্লাইট এসব যাত্রী পরিবহন করে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৬০ হাজার ৮৭০ জন ও সৌদি এয়ারলাইন্স ৫৯ হাজার ৪০৯ জন যাত্রী পরিবহন করে।

দেশে ফিরে আসা ১ লাখ ২০ হাজার ২৭৯ জন হজযাত্রীদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৬ হাজার ৭৭১ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় ১ লাখ ১৩ হাজার ৫০৮ জন হজযাত্রী রয়েছেন।

গত ২০ আগস্ট পবিত্র হজ পালিত হয়। ২৭ আগস্ট থেকে ফিরতি হজ ফ্লাইট শুরু হয়। চলতি বছরের শেষ হজ ফ্লাইট আজ বুধবার শেষ হচ্ছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

জাল সার্টিফিকেটধারীদের দুর্দিন আসছে: শিক্ষামন্ত্রী

সৌদি জেদ্দা বিমানবন্দরে বন্ধ হলো বাংলাদেশ হজ প্লাজা

আপডেট টাইম : ১০:১১:১৬ পূর্বাহ্ন, বুধবার, ২৬ সেপ্টেম্বর ২০১৮