ঢাকা ০৮:০৮ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
জাল সার্টিফিকেটধারীদের দুর্দিন আসছে: শিক্ষামন্ত্রী স্বাধীনতার ৫৫ বছর পরও মৌলিক সমস্যার সমাধান হয়নি : রাষ্ট্রপতি স্পেনের সামনে ফ্রান্স, পর্তুগাল-জার্মানি-ইংল্যান্ড কে কাকে প্রতিপক্ষ পেল গুরুদয়াল সরকারি কলেজে বিশ্ব দর্শন দিবস উদযাপন: দর্শনের আলোয় একসঙ্গে চিন্তা ও কাজের আহ্বান ডিজিএফআইয়ের মেজর পরিচয়ে প্রতারণার জাল, চাকরিচ্যুত আসাদুল কারাগারে রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যায় দোষী সাব্যস্ত মিয়ানমার, ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ ৪ হাজার ৩৩২ ইউপিতে নির্বাচনের তালিকা প্রকাশ ইসির কিশোরগঞ্জ-৩ ( করিমগঞ্জ, তাড়াইল) উপনির্বাচনে, আলোচনায় জিএম মুজিবুর রহমান সবুজ কিশোরগঞ্জ-৩ আসনে উপনির্বাচন মনোনয়নযুদ্ধে বিএনপি নেতারা, আলোচনায় গাউস-জাহাঙ্গীরসহ চারজন আ.লীগ রাজনীতির নামে দেশকে ধ্বংস করার চক্রান্ত করছে: চরমোনাই পীর

দ্বিতীয় স্যাটেলাইট বঙ্গবন্ধু-২ জন্য চারটি স্লট চেয়েছে বাংলাদেশ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:০৭:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ২৬ সেপ্টেম্বর ২০১৮
  • ৩৫৬ বার

হাওর বার্তা ডেস্কঃ দেশের দ্বিতীয় স্যাটেলাইট বঙ্গবন্ধু-২-এর জন্য আন্তর্জাতিক টেলিকমিউনিকেশন ইউনিয়ন (আইটিইউ)-এর কাছে মহাকাশে আরও চারটি স্লট চেয়েছে বাংলাদেশ।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, এ বছর মহাকাশে দেশের প্রথম ‘জিওস্টেশনারি কমিউনিকেশন স্যাটেলাইট’ বঙ্গবন্ধু-১ সফল উৎক্ষেপণের পর এ উদ্যোগ নেয়া হলো। বাংলাদেশ কমিউনিকেশন স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের (বিসিএসসিএল) চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ জানান, দ্বিতীয় স্যাটেলাইট উৎক্ষেপণের লক্ষ্যে যথাযথ অরবিটাল স্লট পেতে তারা প্রক্রিয়া শুরু করেছেন।

তিনি বলেন, ‘আমরা ৬৯ ডিগ্রি পূর্ব, ৭৪ ডিগ্রি পূর্ব, ১০২ ডিগ্রি পূর্ব এবং ১০২ ডিগ্রি পূর্ব-এর জন্য আইটিইউ’র কাছে আবেদন করেছি।’

অরবিটার স্লট প্রাপ্তি একটি দীর্ঘ প্রক্রিয়া একথা উল্লেখ করে ড. মাহমুদ বলেন, ‘আবেদনসমূহের ওপর স্ক্রিনিং ও হিয়ারিং এবং অনেক দেশের আপত্তি নিষ্পত্তির পর আইটিইউ অরবিটাল স্লট বরাদ্দ দেয়।’

বিভিন্ন দেশ একই অরবিটাল অবস্থানের স্লটের জন্য আবেদন করেছে উল্লেখ করে তিনি বলেন, ‘বাংলাদেশ শুধু আবেদন জমা দিয়েছে এবং এর মানে এই না যে, আমরা স্লটগুলো পেয়ে গেছি।’

একই সময়ে বিভিন্ন দেশ সংশ্লিষ্ট স্যাটেলাইটের ফুটপ্রিন্ট তাদের ফ্রিকোয়েন্সিতে জটিলতা সৃষ্টি করতে পারে বলে আপত্তি জানিয়ে অভিযোগ করে থাকে উল্লেখ করে ড. মাহমুদ আরও বলেন, সে কারণে ‘কখনো কখনো স্লট বরাদ্দের জন্য অতিরিক্ত সময়ের প্রয়োজন হয়।’

শুধুমাত্র অরবিটাল স্লট নিয়ে কাজ করার জন্য কোম্পানিতে পৃথক সেল চালু করার কোনো পরিকল্পনা তার নেই বলে উল্লেখ করেন বিসিএসসিএল চেয়ারম্যান।

প্রসঙ্গত, বঙ্গবন্ধু-১ মহাকাশে ১১৯ দশমিক ১ ডিগ্রি পূর্ব জিওস্টেশনারি স্লটে অবস্থান করছে। এই স্যাটেলাইটটি সার্কভুক্ত দেশসমূহসহ, ইন্দোনেশিয়া, ফিলিপাইন, মিয়ানমার, তাজিকিস্তান, কিরঘিজস্তান, উজবেকিস্তান, তুর্কমেনিস্তান এবং কাজাখস্তানের অংশ বিশেষ কাভার করে।

যদিও ইন্দোনেশিয়া, ফিলিপাইন, ভারত, শ্রীলঙ্কা, নেপাল ও ভুটানে এটির কাভারেজ শক্তিশালী। এ কারণে এই ছয়টি দেশকে এ সংক্রান্ত বাণিজ্যের জন্য চিহ্নিত করা হয়েছে।

স্যাটেলাইট অপারেশনের মধ্যে রয়েছে টেলিভিশন চ্যানেলসমূহ, ভিস্যাট, নেটওয়ার্ক রেস্টোরেশন প্রভৃতির জন্য ‘ডাইরেক্ট- টু-হোম’ সার্ভিস।

সূত্র : বাসস

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

জাল সার্টিফিকেটধারীদের দুর্দিন আসছে: শিক্ষামন্ত্রী

দ্বিতীয় স্যাটেলাইট বঙ্গবন্ধু-২ জন্য চারটি স্লট চেয়েছে বাংলাদেশ

আপডেট টাইম : ১০:০৭:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ২৬ সেপ্টেম্বর ২০১৮